শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১২:৩০

শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১২:৩০

পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর করতে কেবল দুই বই বাতিলই যথেষ্ট নয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ২০২৩ এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার, পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা এবং প্লেজারিজমের মত নিন্দনীয় কাজের আশ্রয় নেওয়া হয়েছে; যা জাতি হিসাবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশার।

পীর সাহেব চরমোনাই বলেন, পাঠ্যপুস্তক নিয়ে দেশের সর্বস্তরে বহুমাত্রিক আলোচনা উঠেছে। ভিন্ন ভিন্ন দিক নিয়ে অনেকেই কথা বলেছেন। পাঠ্যপুস্তকে ইসলামকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ইসলামের ফরয বিধান পর্দা এবং মুসলিম পুরুষের পরিচয়বাহক দাঁড়ি-টুপিকে কটাক্ষ করা হয়েছে। পর্দাকে অবরোধ প্রথা এবং অবরোধবাসিনী শিরোনামের গল্পে পর্দাকে কটাক্ষ করে কিছু মনগড়া কল্পকাহিনী যুক্ত করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের চিত্র ফুটিয়ে তুলতে দাঁড়ি-টুপি পরিহিত ছবি ব্যবহার করা হয়েছে; যার ঐতিহাসিক দালিলিক কোন ভিত্তি নেই। এভাবে বিশ্লেষণ করলে যে কারো কাছে প্রতীয়মান হবে যে, পুরো বইটাই একধরণের ইসলাম বিদ্বেষী
মনোভাব থেকে লেখা। স্বাধীনতার সময়কার রাজনীতির বর্ণণা দিতে গিয়ে আরবের দেশগুলো যারা একনায়কতন্ত্রের অধীনে পরিচালিত, তাদেরকে ইসলামী শরীয়াহ পালনকারী দেশ হিসেবে দেখিয়ে স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান দেখানো হয়েছে। পাকিস্তানী শাসকদেরকে ইসলামী শাসক হিসেবে দেখানো হয়েছে। আদতে পাকিস্তানী শাসক এবং আরবের শাসকবৃন্দ-তারা কেউই পুর্ণাঙ্গ ইসলাম অনসৃত না। অথচ এই বইয়ের উপস্থাপনা কৌশলে কোমলমতি বাচ্চাদের মনে ইসলামী শাসন
সম্পর্কে বিরুপ ধারণা গড়ে উঠবে। আদতে যার কোন ভিত্তি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, সত্যনিষ্ঠ শিক্ষাবিদদের দ্বারা তা পুনরায় লিখতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার দুইটি বই বাতিল করে ভাল কাজ করেছে। কিন্তু এই দুইটি বই ছাড়া অন্যান্য বইয়েও অনেক অসঙ্গতি রয়েছে। সবগুলো বাতিল করতে হবে। সেইসাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ