শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের নামে বাংলাদেশের একটি গ্রাম!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নামের সাথে মিল রেখে পীরগাছার একটি গ্রামের নাম ‘তাইয়্যেপ পুর’ করণের ফলক উম্মাচন করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের গোপাল মৌজার ব্যাকাটারী গ্রামের নাম পরিবর্তন করে ‘তাইয়্যেপ পুর’ হিসেবে নাম করণের ফলক উম্মোচন করেন ওই গ্রামের বাসিন্দা পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল হাসান এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম।

এ সময় গ্রামবাসী সরকারি সকল কর্মকাণ্ডে নতুন নাম ‘তাইয়্যেপ পুর’ বাস্তবায়নের জন্য মানববন্ধন করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের প্রবেশ পথে কয়েক শ’ নারী-পুরুষ ও শিশুরা তাইয়েবপুর গ্রামের নাম করণের জন্য ব্যানার হাতে দাঁড়িয়ে পড়েন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল হাসান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, হামিদ মিয়া, আমির হামজা, সুফিয়ান, মনোয়ারা বেগম, রেখা বেগম প্রমুখ।

এ সময় বৃদ্ধ পাটোয়ারী, রুপভান বেগম বলেন, ব্যাকাটারী নাম নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেকে কটু কথা বলেন। তাই আমরা গ্রামের লোকজন সিদ্ধান্ত নিয়ে মুসলিম বিশ্বের অন্যতম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নামের সাথে মিল রেখে ‘তাইয়্যেপ পুর’ করা হলো। এখন থেকে এ গ্রামটি ওই নামে পরিচিত হবে।

প্রভাষক রফিকুল হাসান বলেন, আমাদের এ গ্রামের অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন স্থানে কর্মরত। অনেকে বিদেশে অবস্থান করছেন। কিন্তু এ নামটি নিয়ে অনেকে তাচ্ছিল্য করে বসে। তাই শিক্ষিত সমাজের এ গ্রামটির নাম একজন অন্যায়ের প্রতিবাদী দেশের রাষ্ট্রপতির নামে হবে এটাই আমরা চাই।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ