শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪০

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪০

নওগাঁয় পুরুষশূন্য কয়েকটি গ্রাম, আতঙ্কে এলাকাবাসী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আগুনে পুড়ে যায় পুলিশের দুটি গাড়ি ও ভোটের সরঞ্জাম।

এ ঘটনায় ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন’সহ ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ঘোষনগর ও পার্শ্ববর্তী কমলাবাড়ি গ্রাম।

৫ই জানুয়ারি পঞ্চম ধাপে পত্নীতলা উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ঐদিন সন্ধ্যায় ঘোষনগর ইউনিয়নের দুটি কেন্দ্রের ফল ঘোষণা না দিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীনের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়ি ও ভোটের সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ ঘটনায় ফারজানা পারভীনসহ ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই হাজার জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। স্বতন্ত্র প্রার্থী ফারজানা ও স্বামী মতিউর রহমানসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আতঙ্কে এরপর থেকেই পুরুষশূন্য ঘোষনগর ও কমলাবাড়িসহ আশপাশের কয়েকটি গ্রাম। গেল শুক্রবার রাতে ফারজানা পারভীনের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

এলাকাবাসিরা জানান এখন গ্রামের অবস্থা ভালো নাই। রাত নামলে ধুধুকার কোন ছেলে মানুষ নেই। গ্রামজুড়েই শুধু মেয়ে মানুষ। সবাই সংসার ছেড়ে কাজকর্ম ছেড়ে সবাই পালিয়ে আছে। আমরা খুবই আতঙ্কে আছি। রাত নামলেই ভয় লাগে।এ ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে হয়রানি বন্ধের দাবি গ্রামবাসীর।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কাউকে হয়রানি করা হচ্ছে না। শুধু জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘যারা জ্বালাও পোড়াও এর সাথে জড়িত আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি। তবে নির্দোষ কাউকে হয়রানি করা হচ্ছে না। শুধু জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ