শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ রমজান, ১৪৪৭ হিজরি | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩০

শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ রমজান, ১৪৪৭ হিজরি | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩০

তুরস্কের জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে: এরদোগান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

তুরস্কের জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার ১৭ নভেম্বর সংসদীয় গ্রুপের সভায় এরদোগান এ মন্তব্য করেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক সংকট পার করছে। তুরস্কও এর বাইরে নয়। এমনকি উন্নত দেশগুলোও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বাজে পরিস্থিতি পার করছে। যদি ২০২২ ও ২০২৩ সালে বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ি আমরা তবে তুরস্কের জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে’, যোগ করেন এরদোগান।

এদিকে বিদেশি মুদ্রার বিপরীতে তুর্কি লিরার মান কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সুদের হার কমানো হবে নাকি বর্তমানে যা আছে তাই থাকবে— এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি যতদিন এ দায়িত্বে আছি ততদিন সুদের হার এবং মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই চালিয়ে যাব। যারা সুদের হার রক্ষা করে তাদের বিরক্ত করা উচিত নয়, তবে তাদের সঙ্গে আমি চলতে পারি না।

তুরস্ক অর্থনৈতিক ও সামরিক খাতে সাম্প্রতিক সময়ে ব্যাপক উন্নতি করেছে। একই সঙ্গে কৃষ্ণসাগরে গ্যাসক্ষেত্র আবিষ্কার তুরস্কের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এসব ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হলে তুরস্কের অর্থনীতির চেহারা বদলে যাবে বলে আভাস মিলেছে।

এ ছাড়া প্রতিরক্ষা শিল্পেও ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এরদোগানের দেশ। দেশটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, মনুষ্যবিহীন স্থলযানসহ নানা অস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে। দেশটির বেশ কিছু ড্রোন যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ফলে এ ড্রোনগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এসব কারণে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তুরস্কের অস্ত্র রপ্তানি বেড়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ