শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৯

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৯

জোনায়েদ সাকি ও নুরুল হক নুরের নেতৃত্বে নতুন জোট, থাকবেন জাফরুল্লাহ চৌধুরীও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নতুন একটি দল বা জোট করার চিন্তা-ভাবনা করছেন। তাদের এই প্রক্রিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ‘রাষ্ট্র চিন্তা’ নামে একটি সংগঠনের দায়িত্বশীলরাও যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি আরও সময় নিয়ে কর্মসূচি ও নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে। সমমনা আরও দল যুক্ত হয়ে তা জোটে পরিণত হতে পারে। অবশ্য নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণসংহতি আন্দোলনের সঙ্গে একীভূত হওয়ারও একটি প্রস্তাব দিয়েছে বলে সূত্র দাবি করেছে। তবে এটি অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাই মিলে যুগপৎ কর্মসূচিতে যেতে চাই। সে লক্ষ্যেই চারটি সংগঠন মিলে গত ২৮ নভেম্বর শহীদ মিনারে সমাবেশ করেছি।’ এসময় নতুন দলের বিষয়ে তিনি বলেন, ‘এখনই নতুন দল করছি না, গণতন্ত্র উদ্ধারে সর্বদলীয় ঐক্য চাই আমরা। ছোটভাবে শুরু করেছি, আশা করি সামনের দিকে এগিয়ে যাবে এটি।’

গণসংহতি আন্দোলনের একাধিক নেতা জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে কর্মসূচি কেন্দ্রিক ঐক্য করতে বরাবরই আগ্রহী গণসংহতি। এক্ষেত্রে রাজনৈতিক বোঝাপড়া ও আন্তরিকতার ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।

একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ার পক্ষে গণসংহতি আন্দোলন। জামায়াতে ইসলামী ছাড়া অন্য সব দলের সঙ্গেই ঐক্য করার পক্ষে দলটির নেতারা। একীভূত হওয়ার ক্ষেত্রে নতুন দল বা জোট করার বিষয়টি সামনে আসতে পারে। তবে প্রক্রিয়াটি এখনও নিশ্চিত নয় বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর আগ্রহী সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হতে পারে।

মওলানা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘এখনও ওসব কিছু না। দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ বসতে চায় না, সন্দেহ করে। দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে বের হতে হবে। বড় দলগুলোতে গণ্ডগোল চলছে। সবাইকে বলেছি—অন্যদেরকে একত্র করো।’ আর ‘রাষ্ট্র চিন্তা’র সদস্য হাসনাত কাইয়ূম বলেন, ‘দল বা জোট করার বিষয় এখনও আসেনি। রাষ্ট্রের সংকট সমাধানে যারা আন্তরিক, তাদেরকে একত্রে কাজ করতে হবে।’

এ বিষয়ে জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, ‘মওলানা ভাসানীকে কেন্দ্র করে একত্রিত হয়েছি আমরা, সমাবেশ করলাম। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার কথা ভাবছি।’ এসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় বৃহত্তর আন্দোলন গড়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ