শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৫

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক শরীফুল ইসলাম ও নুসরাত ফারাহকে অব্যাহতি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ ও মোহাম্মদ শরীফুল ইসলাম।

রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা।

তিনি বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে আদালত চাকরিতে যোগদান করার অনুমতি প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী সিন্ডিকেট তাকে চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে। তবে অনুপ কুমারের ব্যাপারে আদালতে একরকম তথ্য আর বিশ্ববিদ্যালয়ের কাছে অন্যরকম তথ্য থাকায় এ বিষয়ে তদন্ত করার জন্য প্রোভিসিকে (শিক্ষা) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগ ওঠা ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আরেক চাকরিচ্যুত সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে আবার বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।

শারমিন জাহানের বিষয়ে মাকসুদ কামাল বলেন, শারমিন জাহানের মামলা আদালতে চলছে। তার বিষয়ে গঠিত তদন্ত কমিটি তাকে চাকরিতে যোগদান করার অনুমতি দেয়ার জন্য প্রশাসনকে বলেছে। তাই সিন্ডিকেট তাকে আদালতের অনুমতি বা নিষ্পত্তি সাপেক্ষে চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ