বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২২

টানা ৫ দিন ধরে দলবদ্ধ ধর্ষণ শেষে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ২

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বন্ধুদের প্রলোভনে পড়ে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। টানা ৫ দিন ধরে বিভিন্নস্থানে আটকে রেখে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে।

ধর্ষণের পর ওই তরুণীকে বানীশান্তা পতিতাপল্লীতে (পতিতালয়) বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার করে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয় অভিযুক্ত দুই যুবককে।   

ধর্ষণ ও পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়ার দায়ে বুধবার রাতে আটক ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণ ও পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়ার দায়ে বুধবার রাতে আটক ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   

পুলিশ জানায়, চট্টগ্রাম ইপিজেডে চাকরির সুবাদে খাগড়াছড়ির মহলছড়ির কালাপাহাড় এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মোংলার শেহলাবুনিয়ার সুমন শরিফ ও মেহেদী হাসানের। পরিচয় ও বন্ধুত্বের কারণে তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত সপ্তাহে এ তরুণীকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে ওই দুই যুবক ঝিনাইদহের সদরে নিয়ে যায়। সেখানে অপর এক বন্ধুর বাড়িতে তিন দিন থাকার পর গত মঙ্গলবার তরুণীকে মোংলার শেলাবুনিয়ায় মেহদী হাসানের বাড়িতে আনা হয়। এখানে স্ত্রী পরিচয় দিয়ে দু’দিন থাকার পর বুধবার বিকেলে ওই তরুণীকে ট্রলারে বানিশান্তা পতিতাপল্লীতে (যৌনকর্মী পল্লী) পাচারের চেষ্টাকালে খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাকে উদ্ধার করে।   

এ ঘটনায় সুমন শরিফ (২৫) ও মেহেদী হাসানকে (৩০) আটক করে পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক যুবকদেরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। আর ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার পর তাকেও আদালতে নিরাপত্তা হেফাজতে সোপর্দ করেছে পুলিশ।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা তুহিন মন্ডল বলেন, প্রতারণার মাধ্যমে ফুঁসলিয়ে আনা ওই তরুণীকে বিভিন্নস্থানে আটকে রেখে ধর্ষণ করে আটক ওই দুই যুবক। স্থানীদের সহায়তায় তাদেরকে আটকসহ তরুণীকে উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ