শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

আওয়ামী লীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফার রহমান মোল্যাকে (৬৮) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার হাত-পায়ের রগ কেটে ফেলা হয়।

বৃহস্পতিবার সকালে কালিয়া-নড়াইল সড়কের আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সংগৃহীত ফটো

আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে লুৎফার রহমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বনগ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান লুৎফার রহমানের সঙ্গে একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ও মামলা চলছিল।

গ্রামটিতে হামলা ও সংঘর্ষের ঘটনা দীর্ঘদিন ধরে লেগেই আছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লুৎফার রহমান উপজেলার বনগ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় যাচ্ছিলেন।

jagonews24
সংগৃহীত ফটো

কালিয়া-নড়াইল সড়কের আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। পরে তার হাত-পায়ের রগ কেটে ফেলা হয়। আহত অবস্থায় লুৎফার রহমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লুৎফার রহমান মোল্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ