বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২২

উজিরপুরে গৃহবধূকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণচেষ্টা, চালক গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলায় এবার মাহিন্দ্র থেকে যাত্রী নামিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী নারীর সাহসিকতায় ধর্ষণ চেষ্টাকারী একজনকে আটক করেছে পুলিশ। আরও একজনকে আটকের চেষ্টা চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানিয়েছেন, ওই নারী সাহসি না হলে ধর্ষণের পর হয়তো তাকে মেরেও ফেলতে পাড়তো।

জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) স্বামীর বাড়ি খুলনা থেকে নিজের পিতার বাড়ি উজিরপুরের ইচলাদিতে ফিরছিলেন। খুলনা থেকে বরিশালে বাসযোগে নেমে নথুল্লাবাদ মাহিন্দ্রা স্ট্যান্ড থেকে একটি মাহিন্দ্রায় ওঠেন। সেই মাহিন্দ্রায় আরও দুইজন নারী যাত্রী ছিল।

ধর্ষণচেষ্টার শিকার ওই নারীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে ছেড়ে আসার পর মাঝপথে নারী যাত্রী দুজন তাদের গন্তব্যে নেমে যান। এরপর মাহিন্দ্রা মালিক ও চালক অন্য কোন যাত্রী না নিয়ে ওই গৃহবধূকে নিয়ে গাড়ি চালাতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উজিরপুর উপজেলার উপকণ্ঠে জিজি মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে গাড়িটি নিয়ে ঢুকে পড়েন গাড়ির মালিক সবুজ ও চালক ইব্রাহিম। ওই সড়কের ফরিদ খানের বাড়ির সামনে নির্জনে গাড়ি থামিয়ে গাড়ির যাত্রী সেই গৃহবধূকে টেনেহিচড়ে নামিয়ে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ চিৎকার দিলে পাশেই পান বরজে কাজ করা রুস্তুম হাওলাদার এগিয়ে আসেন। তিনি ধর্ষণচেষ্টাকারীদের ধরার চেষ্টা করলে মাহিন্দ্র নিয়ে মালিক সবুজ ও চালক ইব্রাহিম পালিয়ে যায়। শেষে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে মাহিন্দ্রা চালক ইব্রাহিমকে আটক করে জনতা। তবে পালিয়ে যায় মাহিন্দ্রা মালিক সুবজ। স্থানীয়রা অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী ইব্রাহিমকে ‘গণধোলাই’ দিয়ে পুলিশে সোপর্দ করেন।

উজিরপুর থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, ওই গৃহবধূ বাদী হয়ে মাহিন্দ্রা মালিক সবুজ ও চালক ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার মাদার্শী গ্রামের তফাজ্জেল ব্যাপারীর পুত্র। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ