বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:১৯

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:১৯

“করাচি একদিন অখণ্ড ভারতের অংশ হবে” দাবি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

করাচি একদিন ভারতের অংশ হবে৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ৷ আর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন এনসিপি নেতা নবাব মালিকও৷ তিনি জানিয়েছেন, বিজেপি যদি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তাহলে তাকে স্বাগত জানাবে এনসিপি৷

সম্প্রতি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে শিব সেনা নেতা নিতিন নান্দোকার মুম্বাইয়ের দোকান মালিককে করাচি সুইটস নাম বদলাতে বলছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘(আঞ্চলিক ভাষা) মারাঠিতে কিছু রাখুন।’ এনিয়ে বিতর্ক শুরু হয়। দলীয় নেতার ওই বক্তব্যের বিষয়ে শিব সেনার আরেক সিনিয়র নেতা সঞ্জয় রাউত বলেছেন, এটা দলীয় কোনও অবস্থান নয়।

ওই বিতর্কের বিষয়ে বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিশের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সেই মানুষ যারা অখণ্ড ভারতে বিশ্বাস রাখি… আমাদের বিশ্বাস (পাকিস্তানি শহর) করাচিও একদিন ভারতের হবে।’বিজেপি নেতার ওই মন্তব্যের পালে হাওয়া দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক। তিনি বলেন, ‘দেবেন্দ্র সাহেব যেভাবে বলেছেন তাতে মনে হয়েছে আগামী দিনে করাচি ভারতের হয়ে যাবে… আমরা দেখতে পাবো ভারত, পাকিস্তান, বাংলাদেশ একীভূত হয়ে যাবে। বার্লিন দেয়ালের যদি পতন হতে পারে তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন একত্রিত হতে পারবে না? বিজেপি’র ইচ্ছা যদি হয় এই তিন দেশকে একত্রিত করা এবং একটি দেশ বানানো তাহলে আমরা নিশ্চিতভাবেই তাকে স্বাগত জানাবো।’

অবশ্য শিব সেনা নেতা সঞ্জয় রাউত ফাড়নবিশের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি টুইট বার্তায় বলেন, ‘করাচি যদি ভারতের হয় তাহলে আমরা স্বাগত জানাবো। তবে প্রথমে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মিরের অংশটিকে ফিরিয়ে আনুক। পরে না হয় করাচির দিকে যাওয়া যাবে।’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোকান নিয়ে নিতিন নান্দোকারের মন্তব্যের কঠোর সমালোচনা চলছে। প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা গেছে করাচি সুইটসের মালিককে শিব সেনা বলছেন, ‘আমি করাচি নামটি ঘৃণা করি। পাকিস্তানের শহরটি সন্ত্রাসীদের আস্তানা। আপনি আপনার পূর্বসূরিদের নাম রাখতে পারেন… তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনি পাকিস্তান থেকে আসতে পারেন কিন্তু এটা আপনার বাড়ি। এটা করাই লাগবে (নাম বদল)। ব্যবসা করতে আমরা সহায়তা দেবো। সময় দিচ্ছি… নাম বদলে মারাঠিতে কিছু রাখুন।’

পরে এক টুইট বার্তায় শিব সেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘করাচি বেকারি ও করাচি সুইটস গত ৬০ বছর ধরে মুম্বাইয়ে আছে। পাকিস্তানের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এখন তাদের নাম বদলাতে বলার কোনও মানে হয় না। তাদের নাম বদলানোর দাবি করা শিব সেনা দলীয় অবস্থান নয়।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ