বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৭

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৭

রাজনীতিবিদরা নয়, সরকারি কর্মচারীরা বিদেশে অর্থপাচার করেন বেশি : পররাষ্ট্রমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় বিদেশে টাকা পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে টাকা পাচারের বিষয়ে শুধু রাজনীতিবিদ নয়, সরকারি-কর্মচারীর সংখ্যাই বেশি। তিনি বলেন, অবৈধভাবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কানাডার টরোন্টোতে রাজনীতিবিদদের পেছনে ফেলে সরকারি কর্মচারীরা বেশি অর্থপাচার করেছেন জেনে নিজে অবাক হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ দেশের বিদ্যমান আইন মেনে বিদেশে টাকা পাঠালে ঠিক আছে, তবে যদি তারা অবৈধভাবে অর্থ পাঠিয়ে থাকে তবে সরকার আইনের মাধ্যমে তা ফিরিয়ে আনতে পারে। আর অনেক আগে থেকেই এটা হয়ে আসছে। যারা বিদেশে অর্থপাচার করেছেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার ধারণা ছিল রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। যদিও এটি সামগ্রিক তথ্য নয়, সেটিতে আমি অবাক হয়েছি।’

মন্ত্রণালয়ের কাছে প্রায় ২৮টি মামলার তথ্য আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। এগুলো যাচাই করতে হবে। মামলাগুলোর মধ্যে মাত্র চারটি হলো রাজনীতিবিদ এবং কয়েকজন ব্যবসায়ীসহ বাকী মামলাগুলোর সাথে সরকারি কর্মকর্তারা জড়িত।

এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন সরকারে সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে বলেও জানান এ কে আব্দুল মোমেন।

বিদেশের কারাগারে বন্দি আট বাংলাদেশিকে ফেরত আনতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমান থেকে সহসাই দেশে আনা হবে তাদের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টারস‘অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বক্তব্য দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ