বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:০৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:০৮

হেফাজতের সম্মেলন গঠনতন্ত্র পরিপন্থী:হেফাজতের নতুন কমিটি মানি না

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর সন্তানসহ অনুসারীদের কারও জায়গা হয়নি। নতুন কমিটি ঘোষণার পর আহমদ শফীর অনুসারীরা বলছেন, গত কমিটির অন্তত ৫০ জন সদস্যকে বাদ দিয়ে এ সম্মেলন আয়োজন করা হয়, যা হেফাজতের গঠনতন্ত্র পরিপন্থী।

সংগঠনটির নতুন কমিটি ঘোষণার পর আজ রবিবার বিকেল ৩টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গত কমিটির যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী এমনটি জানিয়েছেন। তিনি বলেন, হেফাজতের গঠনতন্ত্র অনুযায়ী গত কমিটির সব সদস্যকে নিয়ে সম্মেলন হতে হবে। কিন্তু আজকের সম্মেলনে অনেককেই ইচ্ছে করেই দূরে রাখা হয়েছে।

রবিবার বিকেল ৩টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গত কমিটির যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী জাগো নিউজকে বলেন, ‘আজকের সম্মেলন গঠনতন্ত্র পরিপন্থী। গত কমিটির প্রায় ৫০ জন সদস্য আজকের সম্মেলনে দাওয়াত পাননি। তাই আমরা এ কমিটি মানি না। আজই এ বিষয়ে আমরা করণীয় ঠিক করব।’

হেফাজতের নায়েবে আমীর মুফতি ওয়াক্কাস বলেন, আমি কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, ঢাকা মহানগরী কমিটির প্রধান উপদেষ্টা অথচ আমাকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। একটি বিশেষ মহলের ইন্ধনে এ কাউন্সিল হয়েছে বলেও দাবি করেন তিনি।

হেফাজতের নতুন কমিটিতে আরও যাদের রাখা হয়নি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-গত কমিটির নায়েবে আমির আল্লামা মুফতি আমিনীর ছেলে মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সলিমুল্লাহ।

এর আগে এদিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ