শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৩

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৩

চিরকুট লিখে ২৬ বছর বয়সী এক কলেজছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভোলার দৌলতখান উপজেলায় চিরকুট লিখে সম্পদ চন্দ্র দে নামে ২৬ বছর বয়সী এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তার নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত সম্পদ চন্দ্র দে ওই এলাকার নিতাই চন্দ্র দে’র ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

চিরকুটে সম্পদ চন্দ্র লিখেছেন, ‘অন্তুর কোন দোশ ছিল না। ভুল সব আমারই ছিল। আমার আর ভালো লাগে না এই পৃথীবী। এক বিন্দুও বাঁচতে ইচ্ছে না আর এখানে থাকতে। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি’।

সম্পদ চন্দ্র দে’র বোন মৌসুমি জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে খাওয়া দাওয়া করে কক্ষে ঘুমাতে যান সম্পদ চন্দ্র। সন্ধ্যার দিকে আমরা তার রুমে একটি আওয়াজ শুনতে পাই। পরে রুমের ভেতর গিয়ে আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখি। সেখান থেকে নামিয়ে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। চিরকুটে লেখা রয়েছে ‘অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাঁচতে ইচ্ছে করে না আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। আমি চলে যাচ্ছি’।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি প্রেমঘটিত বিষয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ