মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:৫২

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:৫২

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই ডিনস কমিটিরঃসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

এক যৌথ বিবৃতির মাধ্যমে ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাতিলের বিরোধীতা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার প্রথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যে বিভাগ থেকে পড়াশোনা করেছে, তারা সেই বিভাগের জন্য সুনির্দিষ্ট ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য ‘ক’ ইউনিট, মানবিক বিভাগের জন্য ‘খ’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ‘গ’ ইউনিটে পরীক্ষা দেবে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করা যাবে।’

তারা বলেন, একজন শিক্ষার্থী পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষা দিয়ে নৃবিজ্ঞান বা ইসলামিক ইতিহাস বা মার্কেটিংয়ের মত বিভাগে ভর্তি হবার যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু এভাবে প্রকৃত মেধা যাচাই সম্ভব নয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কোন বিভাগে ভর্তি হতে হলে তাকে সংশ্লিষ্ট বিষয়েই পরীক্ষা দেওয়া উচিত ।

তারা আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বা প্রস্তাব দেওয়ার কোনো আইনগত এখতিয়ার ডিনস কমিটির নেই। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটি সিদ্ধান্ত বা প্রস্তাব দিয়ে থাকলে তা আইন সম্মত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কাঠামোতে ডিনস কমিটি নামে কোনো কিছুর আইনগত কোনো অস্তিত্ব নেই। এটা ডিনদের কার্যাবলী সমন্বয়ের একটি অনানুষ্ঠানিক ফোরাম ছাড়া অন্য কিছু নয়।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ