শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০১

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০১

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নিপীড়নঃ ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় এক নারীকে বর্বরতম নিপিড়ন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। সেখানের এক গৃহবধুকে বিবস্ত্র করে তার লজ্জাস্থানে আঘাতসহ ভয়ানক ভাবে নির্মমতা চালানো হয়।

ওই নারী নিজেকে রক্ষার জন্য বারবার তাদের প্রতি আকুতি-মিনতি করার পরও রক্ষা পায়নি। তবে ঠিক কী কারণে এতোটা বর্বর ও নারকীয় ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় প্রভাবশালী, লম্পট, বর্বর নেতা ও সন্ত্রাসী বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামসহ বেশ কয়েকজনের উপস্থিতি ও প্রত্যক্ষ সম্পৃক্ততায় এই বর্বরতম ঘটনা ঘটে। এমনকি বিষয়টি ভিডিও করে নগ্ন উল্লাসও প্রকাশ করে তারা।

জানা গেছে, ৩২ দিন আগে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও রোববার (৪ অক্টোবর) দুপুরে ফেসবুকে ছড়ানো হয়। এর ফলে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। ফলে পুরো ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে। বর্তমানে নির্যাতিতা ওই পরিবারের বসতঘরে তালা ঝুলছে। ভুক্তভোগী পরিবার নিখোঁজ রয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার বিষয়ে গণমাধ্যমকে জানান, এমন একটি বর্বরোচিত ঘটনার খবর পেয়েছি। ইতোমধ্যে আঃ রহিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

থানার ওসি এ বিষয়ে আরো বলেন গ্রেফতারকৃত আব্দুর রহিম দোষ স্বীকার করেছে এবং ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে একই সাথে তিনি জানিয়েছেন এই ঘটনার সাথে দেলোয়ার বাহিনী জড়িত রয়েছে আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি ও অবশ্যই সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি জানিয়েছেন, ২০-২৫ দিন আগে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার রাত ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ