শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৫

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৫

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন আল্লামা মাহমুদুল হাসান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কওমী মাদরাসাসমূহের সর্ববৃহত শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রবীন আলেম যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান। (শায়খে যাত্রাবাড়ি)।

আজ শনিবার (৩ অক্টোবর) বেফাকের পূর্ব নির্ধারিত আমেলা মিটিংয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির সাথে সাথে সাথে তিনি গঠনতন্ত্র অনুসারে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেওয়ার জন্য সরকার গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ারও চেয়ারম্যান নির্বাচিত হবেন।

বেফাকের প্রধানই হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান হবেন। গঠনতন্ত্রে এমনটাই রয়েছে। আজ যাত্রাবাড়ির কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় বেফাকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আমেলা মিটিংয়ে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের অধিকাংশেরই প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। তিনি ৬৬ ভোট পেয়ে জয় নেন। লিখিত ভোটে তিনি জয়ী হয়েছেন।

পরবর্তিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে বেফাকের একটি সূত্র। তবে কবে নাগাদ শুরা সদস্যদের উপস্থিতি কাউন্সিল ডাকা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এছাড়াও সভাপতি হিসেবে আল্লামা নূর হোসাইন কাসেমী ও নামও প্রস্তাবনায় এসেছিলো। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ গঠনতন্ত্রের নিয়ম কানুনের বিভিন্ন জটিলতায় তারা নির্বাচিত হতে পারেননি। এছাড়াও আমেলা সদস্যদের সমর্থনও একটি বিষয় ছিলো।

তবে বেফাকের সার্বিক উন্নতি ও বিভিন্ন অনিয়ম বিষয়ে সবাই মিলে সুষ্ঠু সমাধান করার অঙ্গিকার ব্যক্ত করেছেন আমেলা মিটিংয়ে। ভারপ্রাপ্ত সভাপতিকেও সবাই সার্বিক সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন।

অপরদিকে বেফাকের মহাসচিব ও কো-চেয়ারম্যান পদ নিয়েও আমেলা বৈঠকে বেশকিছু আলোচনা হয়েছে। বেফাকের গঠনতন্ত্র ও নিয়ম মেনে এ বিষয়ে সিদ্ধান্তে আসা হবে বলেও জানা গেছে।

তবে সদ্য নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতির সামনে একটি সংকটকালীন সময় রয়েছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বেফাকে প্রশ্নফাঁস, বিভিন্ন অনিয়ম নিয়ে প্রকাশিত কল রেকর্ড ও বিভিন্ন বিষয়ে বেফাকের ভাবমূর্তি পুনরুদ্ধার করা ও এসব বিষয়ে লবিং ও গোষ্ঠিতন্ত্র নিয়ন্ত্রণের একটি চ্যালেঞ্জ তার সামনে থেকেই যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ