মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:১৫

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:১৫

সাবেক ছাত্রনেতা শহীদ মুস্তাফিজ স্মরণে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

গতকাল ৪ সেপ্টেম্বর‘২০ শুক্রবার বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মুস্তাফিজুর রহমান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি রিদওয়ানুল হক শামসী‘র সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মু. নাজিম উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুস্তাফিজ দ্বীনের জন্য তার শেষ নিশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমাদেরকেও তার মতোই দ্বীনের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করতে হবে।

প্রধান বক্তা নুরুল করীম আকরাম বলেন, মুস্তাফিজ ভাই ছিলেন একজন আনুগত্যশীল ও জানবাজ কর্মী। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। মুস্তাফিজ ভাইকে দেখেছি তিনি সবসময় সংগঠন নিয়ে ব্যস্ত সময় কাঁটাতেন। সংগঠের জন্য তিনি ছিলেন অকুতোভয় নির্ভীক একজন সৈনিক। রব্বুল আলামীন দ্বীনের জন্য তাকে কবুল করে নিয়েছেন। আমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেক দায়িত্বশীলকে মুস্তাফিজ ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলাম বলেন, মুস্তাফিজ আমার স্নেহধন্য ছাত্রনেতা ছিলেন। তার চরিত্র আমাদেরকে সব সময় বিমোহিত করতো। সে খুব নরম দিলের মিষ্টভাষী দায়িত্বশীল ছিলেন। তার আদব-কায়দা আমাদেরকে তাকে ভালবাসার জন্য উদগ্রিব করতো। মুস্তাফিজ সংগঠনের জন্য সর্বক্ষণ ব্যস্ত সময় কাঁটাতেন। আল্লাহ তার এই মেহনতকে কবুল করুক।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শহীদ মুস্তাফিজ রহ. এর বড় ভাই আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা. তাজুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ, বর্তমান নগর সহ-সভাপতি মোঃ তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. ইব্রাহিম খলিল প্রমূখ।

আলোচনা সভায় শহীদ মোস্তাফিজুর রহমান রহ. এর জীবনী‘র উপর স্মৃতি স্মারক উন্মোচন করা হয় এবং তার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ