শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৮

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৮

বাবরি মসজিদের স্থানে নয়, রামের জন্ম নেপালের অযোধ্যাপুরীতে; নেপালের প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেন, ভারতের অযোধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম নয়, বরং নেপালের চিতওয়ানের মাদি পৌরসভা এলাকার অযোধ্যাপুরীতে।

এদিকে, মাদি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সেখানে রামের মূর্তি নির্মাণের কথা বলেছেন তিনি। এ ছাড়া প্রতিনিধিদের পরামর্শও দিয়েছেন অযোধ্যাপুরীতে যে রামের জন্ম তা প্রচার করতে।

নেপালের দ্য হিমালয়া টাইমস জানায়,  শনিবার মাদি পৌরসভার ৯নং ওয়ার্ডের চেয়ারম্যান শিবহরি সুবেদির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে  মাদি পৌরসভার মেয়র ঠাকুর প্রসাদ দাকালসহ মাদি থেকে আসা একটি প্রতিনিধির সঙ্গে ২ ঘণ্টা ধরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

সুবেদি দ্য হিমালয়া টাইমস জানায়, প্রধানমন্ত্রী কেপি অলি বলেছেন ভারতের উত্তর প্রদেশে রামের জন্ম নয় নেপালের অযোধ্যাপুরীতে রামের জন্ম। আমার কাছে যেসব প্রমাণ আছে সেগুলো নির্দেশ করে নেপালের অযোধ্যাপুরীতেই রামের জন্ম হয়েছে।

সুবেদি নামের মাদি পৌরসভার ৯ নং ওয়ার্ডের চেয়ারম্যান বলেন, আমরাও বিশ্বাস করি চিতওয়ানের অযোধ্যাপুরী থেকে পারসার থরি এলাকার বাল্মিকি আশ্রমে রামের জন্ম হয়েছে।

ন্যাশনাল এসেম্বলির সদস্য দিল কুমার রাওয়াল জানান, প্রধানমন্ত্রী অযোধ্যাপুরীর আশেপাশের এলাকা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী আরও প্রমাণ সংগ্রহের জন্য খনন কাজ শুরু করতে বলেছেন।

অযোধ্যাপুরীকে ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে গড়ে তুলতে সরকার ভূমি প্রদান করবে বলে জানিয়েছেন নেপালি প্রধানমন্ত্রী। এছাড়া রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিনিধি দলের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, তারা মাদি পৌরসভার নাম পরিবর্তন করে অযোধ্যাপুরী রাখার চেষ্টা করবেন। এতে করে স্থানটির ধর্মীয় গুরুত্ব বাড়বে।

সম্প্রতি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এর আগে অযোধ্যাকে নিজেদের ভূমি বলে দাবি করেছিল নেপালি সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ