বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৯

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৯

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক।

তিনি বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা প্রত্যাশা করছি এ বছরই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। এর আগেও একজনকে ফিরিয়ে আনতে পেরেছি।

এর আগে শুক্রবার রাতে আবদুল মোমেন মেহেরপুর আসেন। শনিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য, অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ