সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৩

সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৩

মোংলা বন্দরে বিদেশি জাহাজকে ৫শ মার্কিন ডলার জরিমানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ইসমাইল, বাগেরহাট:
দেশের ২য় সমুদ্র বন্দর মোংলায় অবস্থানরত এম ভি সিনা-০৫ নামক একটি বিদেশি জাহাজকে ৫শ ইউএস ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ভুল তথ্য প্রকাশ এবং বন্দরের সুনাম ক্ষুণ্ন করায় বন্দর কর্তৃপক্ষ এ জরিমানা করেন।

এছাড়া জাহাজটির ক্যাপ্টেন এবং চিফ অফিসার তাদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই রাত ২টার দিকে এম ভি সিনা-০৫ নামক বিদেশি জাহাজ থেকে ৪টি মুরিং রোপ চুরি যায় বলে বন্দর কর্তৃপক্ষ তাদের মেইলে অভিযোগ করে। জাহাজটি বিভিন্ন গণমাধ্যমের কাছেও একই তথ্য প্রচার করে।

যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। পরবর্তীকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বন্দর কর্তৃপক্ষ স্থানীয় এজেন্ট “সি এশিয়া শিপিং এজেন্ট” এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা ও চুরির বিষয়টি পর্যালোচনা করে।
পর্যালোচনায় দেখা যায় জাহাজ কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার জন্য ডেক ওয়াচম্যান নিশ্চিত করতে পারেননি। ঘটনার সময় ডেক ওয়াচম্যান কোনো রিলিভার ছাড়াই ডিউটি পোস্ট ত্যাগ করে ওয়াশরুমে যায়। বিষয়টি অনুধাবন করে জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসার তাদের নিজস্ব নিরাপত্তার বিষয়ে গাফিলতির বিষয়টি স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। রোপ চুরির স্বপক্ষে কোনো প্রমাণ উপাস্থাপন করতে না পারা এবং চুরির ভুল তথ্য উপস্থাপন করায় জাহাজটির স্থানীয় এজেন্টদের কাছ থেকে ৫শ মার্কিন ডলার জরিমানা আদায় করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মোংলা বন্দরের বিষয়ে নেতিবাচক প্রচার বন্দর কর্তৃপক্ষ কখনোই মেনে নেয় না। বিদেশি ওই জাহাজটি যে কাজ করেছে তা জঘন্যতম অপরাধ। তাই তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে। বন্দরের সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ