শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩০

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩০

মোংলা পৌর কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করে দিয়েছে ইশা ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসমাইল, বাগেরহাট: মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে পৌরসভার (সরকারী) কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মোংলা পৌর শাখা। আজ মঙ্গলবার বাদ ফজর এ কর্মসূচি পালন করে তারা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের মোংলা পৌর শাখা সভাপতি ওহিদুল ইসলাম বলেন, পৌর কবরস্থানের জমে থাকা আবর্জনা, নোংরা পানি এবং ঝোপঝাড় থেকে মশার উপদ্রব সৃষ্টি হয়ে আশেপাশের এলাকায় সমস্যা সৃষ্টি হওয়ায় এ উদ্যোগ নিয়েছে তারা।

এছাড়াও সাম্প্রতিক সময়ে সংগঠনটির মোংলা পৌর শাখা পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার, এডিস নিধন, রাস্তা মেরামত সহ কয়েকটি সমাজসেবামুলক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান নেতারা।

মোংলা শ্রমিক কবরস্থানে বেতনভুক্ত কয়েকজন সেবক (খাদেম) থাকায় তারা কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করেন। তবে পৌর কবরস্থানে নির্ধারিত লোক না থাকায় আমরা বিনা পারিশ্রমিকে ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্ন ও সৌন্দর্য মণ্ডিত রাখার উদ্যোগ নিয়েছি।

তাদের এ কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছে স্থানীয় লোকজন। স্থানীয়রা বলেন বিশ্বব্যাপী মহামারিতে সাধারণ মানুষ যখন আতঙ্কিত, জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতারা যখন দুর্নীতির প্রতিযোগিতায় ব্যস্ত তখন এই মহতি উদ্যোগ নিল ইশা ছাত্র আন্দোলন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী এরকম কিছু নিষ্ঠাবান ও ত্যাগী লোকেরা সমাজের নেতৃত্ব দিলে সমাজ আরো সুন্দর হবে।

কবরস্থান পরিষ্কারসহ অন্যান্য সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন পৌর শাখার সহ-সভাপতি তারেক বিন সুলতান, ইসমাইল বিন আঃ আজিজ, হাফেজ মাইনুল ইসলাম, ইয়াসিন আরাফাত, নাঈম হোসেন, ইমন, ফয়সাল, ইবরাহীম, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, রবিউল হাওলাদার প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ