বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৫

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৫

বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ বিএনপির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।

বুধবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের সড়কে দাঁড়িয়ে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্যরা। এসময় দলের কয়েকজন সংসদ সদস্য একসঙ্গে বাজেটের কপি ছিঁড়ে ফেলেন।

সংসদীয় দলের নেতা হারুন অর রশীদ বলেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের বাজেট কোথাও পাস হয়নি। মঙ্গলবার যে বাজেট পাশ হয়েছে তা অপ্রত্যাশিত, অকল্পনীয়। গত বাজেটের চেয়ে এই বাজেটে প্রায় ২৪ শতাংশ অধিক বরাদ্দের কথা বলা হয়েছে। এটি অবাস্তব। এটা বাস্তবায়ন কোনোদিনই সম্ভব নয়। এটি আমরা প্রত্যাখান করছি।

তিনি বলেন, আজকে গোটা জাতি একটি সংকটের মধ্যে কিন্তু আমি যেটা উপলব্ধি করলাম সরকার এ সংকটের মধ্যে যারা সংকট নিরসনে কাজ করতে চায়, জাতিকে পরামর্শ দিতে চায়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আজকে স্বাস্থ্যখাতের যে বেহাল দশা তার বিরুদ্ধে আমি কথা বলেছি। সংসদে দাঁড়িয়ে আমি প্রথম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কারের

কথা বলেছি। আজকে তথাকথিত বিরোধী দলও দাবি জানিয়েছে।

হারুন অর রশীদ বলেন,  শ ম রেজাউল করিম পূর্তমন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন যে কারণে পূর্তমন্ত্রণালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সরকার দুর্নীতির কাছে আত্মসমর্পন করে তাকে সেখান থেকে সরিয়েছে। আজকে বলা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু বাস্তবে কি তা সত্য? আজকে এই সংসদের মধ্যেই চিহ্নিত সরকারি সম্পদ লুটপাটকারী, চিহ্নিত মানবপাচারকারীরা রয়েছে, চিহ্নিত ব্যাংকলুটকারীরা রয়েছে। তারাই এখন ক্ষমতাধর, তারাই রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, আমরা আবারও দাবি জানাচ্ছি, করোনা নিয়ন্ত্রণের জন্য রোডম্যাপ দিতে হবে। করোনা নিয়ন্ত্রণ, করোনায় যাতে মানুষ মারা না যায় তার জন্য সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে যোগ্য ব্যক্তিদের এই দুঃসময়ে দায়িত্ব দিতে হবে। একইসঙ্গে গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ