শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪১

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪১

বিআইডব্লিউটি’র অব্যাবস্থাপনার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষীপুর, বরিশাল জেলা, মহাগনগর, ভোলা উত্তর, পটুয়াখালী, বরগুনায় সকাল ১০টা থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনসমূহে জেলা নেতৃবৃন্দ বলেন, এই ঘটনাকে সাধারণ কোনো দুর্ঘটনা নয় বরং; এটি একটি হত্যাকান্ড। আমরা অবহেলাজনিতভাবে এই দুর্ঘটনা ঘটানোর কারণে বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়ার দাবী জানাচ্ছি। এছাড়াও ভবিষ্যতে নৌ দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান জেলা নেতৃবৃন্দ।

মানববন্ধনগুলোতে বক্তারা আরো বলেন, প্রথম আলোর রিপোর্টে দেখা গেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মোট ২,৫৭৪টি নৌ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানি ঘটে ২০,৫৪৪জন মানুষের। তন্মধ্যে ৯০১টি নৌযান উদ্ধারই করা হয়নি। যাতে মোট সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ৩,৪১৭ কোটি ২০লাখ টাকা। এত বছর ধরে ধারাবাহিকভাবে দুর্ঘটনা হয়েই চলেছে, মৃত্যুর মিছিল বেড়েই চলেছে কিন্তু সরকারগুলোর প্রায়োগিক কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। সেই মিছিলে আবার যুক্ত হলো মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনা। কিন্তু এবার আর ছাড় নয়, যদি সুষ্ঠু বিচার না হয় তবে কেন্দ্রের ঘোষণা সাপেক্ষে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জে আয়োজিত পৃথক দুটি মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শিব্বির আহমাদ এবং নগর সভাপতি ইমদাদুল হক, মুন্সীগঞ্জে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ আল আমিন, শরীয়তপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইলিয়াছ হোসাইন, চাঁদপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন, লক্ষীপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম, বরিশালে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুইনুল ইসলাম, নগর সভাপতি রেজাউল করীম, ভোলায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ আবুল হাশেম, পটুয়াখালীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইলিয়াস আহমাদ এবং বরগুনায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আনিসুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ