শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩৯

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩৯

আইসিসির থেকে শশাঙ্ক মনোহরের ইস্তফা; কে হবেন উত্তরসূরি?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

আইসিসি’র (International Cricket Council) পরবর্তী চেয়ারম্যান কে হবেন? বেশ কিছুদিন ধরে বিশ্ব ক্রিকেটে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু একাধিক বৈঠকের পরও তার উত্তর মিলছিল না। তারই মধ্যে বুধবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর।

দু’বছর করে দু’বার চেয়ারম্যান পদে ছিলেন। সেই মেয়াদ এবার শেষ হল। তিনি যে আরও একবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসতেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। ইতিমধ্যেই মনোহরের ইস্তফাপত্র গ্রহণ করেছে আইসিসি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী চেয়ারম্যান আসার আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা। আগামী সপ্তাহের মধ্যেই চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করে আইসিসি। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে ফের নতুন কোনও মুখ দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।

আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সাওনি এদিন বলেন, “আইসিসি বোর্ড অধিকর্তা এবং গোটা ক্রিকেট পরিবারের তরফে শশাঙ্ককে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছেন। ওঁর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।”

এবার সবচেয়ে বড় প্রশ্ন হল তাঁর জুতোয় কে পা গলাবে? কার কাঁধে উঠবে গুরু দায়িত্ব? মনে করা হচ্ছে, চলতি সপ্তাহেই মনোনয়ন প্রক্রিয়া সেরে ফেলবে আইসিসি। আদৌ যদি নির্বাচনের প্রয়োজন না পড়ে তাহলে সর্বসম্মতিক্রমে কাউকে চেয়ারম্যান পদে বসানো হতে পারে। তবে সেক্ষেত্রেও একটা দিন নির্ধারণ করা প্রয়োজন। এ বছর আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার শীর্ষে আছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে মাঝে মাঝে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও নাম ভেসে আসছে। সবমিলিয়ে জুলাই মাসটা ক্রিকেট বিশ্বের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

ক্রিকেট প্রশাসক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। ক্রিকেট জগতে তিনি ‘মি. ক্লিন’ নামে পরিচিতি পেয়েছেন ভারতীয় নাগরিক শশাঙ্ক মনোহর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ