বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:১৩

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:১৩

হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত।

এইচ এম মাহমুদ হাসান। 

গত ২৫ শে অক্টোবর, শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রান সেন্টারের ব্যবস্থাপনায় নারী ও পুরুষ ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐ দিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলে এ উৎসব। ইভেন্টে প্রায় দেড় সহস্রাধিক দৌড়বিদ অংশ নেন।

 এছাড়াও সেন্টারের প্রায় তিন শতাধিক ভলান্টিয়ার, ঢাকা রোড রানার্স এর সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শণার্থী ইভেন্টটি উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, আয়রনম্যান ইমতিয়াজ ইলাহি ও বিসিবির চিফ ফিজিশিয়ান ডক্টর দেবাশীষ চৌধুরী।

 এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা রোড রানার্স  এর ফাউন্ডার এবং রান সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আজিজ, ঢাকা রোড রানার্স  এর রেস ডিরেক্টর এবং রান সেন্টারের ফিন্যান্স ডিরেক্টর সর্দার মোবারক হোসেন,  ঢাকা রোড রানার্স এর রেস কোঅর্ডিনেটর এবং রান সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ আফরোজা আক্তার।

 

 ইভেন্টটিতে স্পন্সর হিসেবে ছিল বেন টেক কেমিক্যাল, ইউনিলিভার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড,এন সি সি ব্যাংক, এন ডি ই সহ আরো কিছু প্রতিষ্ঠান। ৭.৫ কিলোমিটার ইভেন্টে পুরুষ  ক্যাটাগরিতে প্রথম হন মোঃ অলি উল্লাহ এবং নারী ক্যাটাগরিতে প্রথম হন হামিদা আক্তার।

১৫ কিলোমিটার ইভেন্টে পুরুষ এবং নারী ক্যাটাগরিতে প্রথম হন যথাক্রমে এলাহী সরদার এবং সাবরিনা আক্তার স্বর্ণা।

২১.১ কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথনে পুরুষ এবং নারী বিভাগে প্রথম হয়েছেন যথাক্রমে মোঃ আসিফ বিশ্বাস এবং সাদিয়া সাওলিন সিগমা। রান ফেস্ট হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশ তৈরী করে এবং মানুষের মধ্যে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। রান সেন্টারের উদ্দেশ্য এ ধরণের ইভেন্টের মাধ্যমে মানুষর মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতার মেসেজ পৌঁছে দেওয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ