শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৬

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৬

উত্তরায় মামুন সরকারের উদ্যোগে যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসান।

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে মুসলিম উম্মাহ আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। রমজানের এই বিশেষ মাসে অসহায় মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৭ মার্চ’২৪) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মামুন সরকারের উদ্যোগে উত্তরা ১২ নং সেক্টর খেলার মাঠে প্রায় ১ হাজার মানুষের মাঝে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য ও বস্ত্র)

 ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে নূর শামস পরশ এর উপস্থিতিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজকের এই ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরায় যুবলীগ নেতাকর্মীদের সর্ববৃহৎ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচনের পর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের  সংসদ সদস্য খসরু চৌধুরী,যুবলীগ ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, কাউন্সিলর ডি.এম শামিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক অ্যাড. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।

সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই দেশ জুড়ে খাদ্যসামগ্রী বিতরণের এই কার্যক্রম শুরু করা হয়েছে।

রমজান মাসকে ঘিরে শতশত পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইফতার ও খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চলমান এ কার্যক্রম আরো বেগবান করার জন্য অনুরোধ জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ