সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৩৭

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৩৭

“১০০ একরে শীতের ছোঁয়া “

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

কুয়াশাচ্ছন্ন সকাল,ঘন কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্য মামার উদয়ের প্রচেষ্টা,দূর্বা ঘাসে কিংবা গাছের সদ্য প্রস্ফুটিত পাতায় মুক্তোর মতো আলো ছড়িয়ে টেপ টেপ করে পড়ছে ভোরের শিশির,লেকের পানি গলগল শব্দে বয়ে যাচ্ছে তার আপন গন্তব্যে,অতিথি পাখিগুলোর কলকাকলি বাজছে কানে।এই মন জুড়ানো এক অধরা অনুভূতিই জানান দেয়  সবুজে ঘেরা ১০০ একরের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীত ঋতু এসেছে উৎসবের আমেজে। প্রকৃতিও সেজেছে নিজস্ব স্বকীয়তায়।ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের প্রকৃতিও সাজে ভিন্ন রূপে।ক্যাম্পাসের দূ্র্বা ঘাসে আবৃত কাঁচা রাস্তা,বঙ্গবন্ধু ফ্রীডোম স্কয়ারের শিশির ভেজা সবুজ ঘাস,পানির গলগল শব্দে মুখরিত লেক,ক্যান্টিন কিংবা চেয়ারম্যানের টং সর্বত্রই শীতের আমেজ বিরাজ করছে।সকালের ক্যাম্পাসে হালকা কুয়াশা তার সাথে মৃদু ঠান্ডা হাওয়া।সব মিলিয়ে  বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শীত উপভোগ্য আর রূপময়।

শীতের সকালের সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে ক্লাসে উপস্থিত হওয়া।বেলা গড়ানোর সাথে সাথে শহরের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে এখানকার প্রাণ অতিথি পাখিগুলো (শিক্ষার্থীরা) আসতে শুরু করে।আর ক্যাম্পাসে তখন ধীরে ধীরে শীতের ছোঁয়া কমতে শুরু করে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীতের উষ্ণতা উপভোগ করে শহীদ মিনার চত্বর বা ফ্রীডোম স্কয়ারের  ঘাসের গালিচায় বসে রোদের আলিঙ্গন মেখে। ক্লাসের ফাঁকে বেশিরভাগ শিক্ষার্থীই চলে আসে সেখানে। তৈরি হয় সকল বিভাগের শিক্ষার্থীদের এক রোদেলাস্নিগ্ধ মিলনমেলা। বাহারী রঙের শীতের পোশাকের বাহারে পুরো মাঠ এক রঙিন সাজে সেজে উঠে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাফসান শীতের সকালের অনুভূতি ব্যক্ত করে বলেন, পৃথিবীর সব দুঃখ একদিকে আর শীতের সকালবেলা লেপের তলে থেকে ওঠার দুঃখ একদিকে। তবে এই দুঃখ তখনই দূর হয় যখন এই ১০০ একরে পা রাখি।ক্যাম্পাসের সবুজ ঘাসের উপর বসে সকলের সাথে আড্ডা,খেলাধূলা সব মিলিয়ে শীত যেন আরো একটু নতুন অনুভূতির জন্ম দেয়।ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিফাতের মতে, গোল হয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর উপযুক্ত সময় শীতকাল।কাঁচা রাস্তার দুপাশে বেড়ে উঠা দূর্বাঘাস,সু বিশাল শহীদ মিনার প্রাঙ্গনে সকালের নরম রোদে আড্ডা দেয়ার অনুভূতিই অন্যরকম।

চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পাশে চন্দনাইশ উপজেলার বিজিসি বিদ্যানগরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের চারদিকেই রয়েছে গ্রাম। আর তাই  শীতের আগমন কোনোভাবেই গ্রাম থেকে আলাদা নয়। গ্রামের শীতের আমেজ পেতে ঘুরে যেতে পারেন সবুজে বেষ্টিত ১০০ একরের এই ক্যাম্পাস থেকে।

লেখক –
মোঃ নুরনবী শাওন

শিক্ষার্থী আইন বিভাগ,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ