মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২৫

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২৫

কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমিন ভোলা প্রতিনিধি ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, “পুলিশ – জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে আজ শনিবার (০৪ নভেম্বর ) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর শুভ উদ্বোধন করেন

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা। এরপর পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি পরবর্তী জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ভোলা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলা, জনাব মোঃ শফিকুল ইসলাম, আহবায়ক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ভোলা। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার

আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সভাপতির বক্তব্যে

পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পুলিশি সেবা প্রদান ও অপরাধ দমন করা সম্ভব। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ অর্থাৎ পুলিশ জনগণেরই অংশ, তাই পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন, অপরাধ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করুন। কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর সফলতা কামনা করে পুলিশ সুপার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর

 

কার্যক্রমকে আরো তরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়। কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব চৌধুরী আবদুল্লাহ আল- মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব

পুলিশ, বাংলাদেশ মহোদয় কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) গোলাম মোস্তফা, ভোলা সদর মডেল

থানা, ভোলা এবং শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ মিসেস সাফিয়া খাতুন, সদস্য জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, ভোলাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার

(ক্রাইম এ্যান্ড অপস্ ) জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রিপন কুমার সাহা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ