মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৮

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৮

কুড়িগ্রামে অপহরণ মামলার মূলহোতা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: গত ০৯ অক্টোবর রাজারহাটের ছিনাইহাট পালপাড়া গ্রামের মোঃ ছবরুল হক এর ছেলে মোঃ মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বাদী ও তার পরিবারের লোকজন জানতে পারেন কিছু

অজ্ঞাত ছেলেরা তার সন্তানকে মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে অপহরন করেন এবং একইদিন সন্ধ্যায় তার অপহরণ হওয়া সন্তানের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অপহরণকারীরা মূক্তিপন দাবী করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা ও তার পরিবারের লোকজন রাজারহাট

থানায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ সাধারণ ডায়েরি করেন এবং প্রথম দিকে ভিকটিমের পরিবারের কাছে এটি সাজানো ঘটনা মনে হলে তারা কয়েকদি অপেক্ষা করার পর অদ্য ১৬ অক্টোবর ২০২৩ তারিখ রাজারহাট থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে অপহরন মামলা রুজু

করেন। অন্যদিকে রাজারহাট থানায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ নিখোঁজ জিডি হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে রাজারহাট থানার একটি চৌকস টিম অনুসন্ধান শুরু করে। ভিকটিমের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া সহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে সুচারু

তদন্তের মাধ্যমে অপহরণের সাথে জড়িতদের অবস্থান নিশ্চিত করে অদ্য ১৬ অক্টোবর ২০২৩ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় অপহরনের সাথে জরিত কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর তালতলা গ্রামের মোঃ সোহেল রানা (২২) হাসপাতাল পাড়ার মোঃ মমিনুল ইসলাম (১৯)

ও দক্ষিন হাসপাতাল পাড়ার ফেরদৌস প্রান্ত (১৯) দেরকে কুড়িগ্রাম সদরের হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম। আসামীরা ও ভিকটিম পূর্বপরিচিতি এবং তারা বিগত কয়েকমাস প্রায়ই বিভিন্ন যাওগায় দেখা করতেন ও গল্প করতেন

বলে অনেকেই ধারনা করছেন। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন বলেন, ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আমরা ঘটনার রহস্য ইতিমধ্যেই উদঘাটন করতে সক্ষম হয়েছি, বাকী তদন্ত দ্রুতই শেষ হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ