মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৮

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৮

নলছিটিতে অপহরন মামলার আসামী গ্রেফতার-২ ভিকটিম উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠির নলছিটিতে অপহরন মামলার আসামী মো. রিফাত খান ও ইয়াকুব আলী মৃধাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার(২৯সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার বিজয় উল্লাস চত্বর থেকে

তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহৃতকে শনিবার(৩০সেপ্টেম্বর) উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুরকাঠি এলাকার মৃত এলেম উদ্দিন মৃধার ছেলে ইয়াকুব আলী মৃধা ও পরমপাশা

এলাকার গোলাম সরোয়ারের খানের ছেলে মো.রিফাত খান। মামলার অন্যান্য আসামীরা হলেন উপজেলার পরমপাশা এলাকার গোলাম সরোয়ার খানের ছেলে মো.আরাফাত খান,মোসাঃ নাসিমা বেগম স্বামীঃ মো. গোলাম সরোয়ার খান ও মৃত ওয়াহেদ খানের ছেলে আলমগীর

খান। মামলার অন্যান্য আসামীরা পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ। এহাজার সূত্রে জানা গেছে, উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা মোসাঃ লামিয়া আক্তার ডলির মেয়ে মোসাঃ সাদিয়া আক্তারকে গত ২২ সেপ্টেম্বর বিকেলে ফেরিঘাট সড়ক থেকে এজাহারে উল্লেখিত বিবাদী

মো. আরাফাত খান অন্যান্য আসামীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পরে স্থানীয়দের মারফত ভিকটিমের মা মোসাঃ লামিয়া আক্তার ডলি জানতে পারেন যে তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি নলছিটি থানার একটি

অপহরন মামলা দায়ের করেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এজাহার দায়ের করা পরই অভিযান চালিয়ে উপজেলার বিজয় উল্লাস চত্বর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ