শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৫

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৫

জয়পুরহাট-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে তাজমহল হীরক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. তাজমহল হীরক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. তাজমহল হীরক তার নির্বাচনী এলাকায় বিরতিহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন এবং এসব তথ্য সংযুক্ত লিফলেট বিতরণ করছেন। এলাকাবাসী আশা করছেন আগামী সংসদ নির্বাচনে মো. তাজমহল হীরক মনোনয়ন পাবেন।

পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ মো. তাজমহল হীরক। সততা ও নিষ্ঠার সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছেন। এখন আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আছেন তাজমহল হীরক। তিনি জয়পুরহাটের মানুষের পাশে সবসময় আছেন। এলাকায় সেবামূলক কার্যক্রমের জন্য প্রশংসার দাবিদার তিনি।

জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ছাড়াও মো. তাজমহল হীরক বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ- কমিটি। সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ- কমিটি। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবেক সহ- সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি (মৌখিক)। সাবেক আহ্বায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতির পিতা শেখ মুজিবুর রহমান হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবেক ছাত্রলীগ নেতা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিলে সম্মেলন প্রস্তুত দপ্তর উপ-কমিটি। সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে সম্মেলন প্রস্তুত দপ্তর উপ-কমিটি। সাবেক সদস্য, জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটি।

২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের গুন্ডাবাহিনী ছাত্রদল ও জামাতের রগ কাটার দল শিবিরের দ্বারা মারাত্নকভাবে হামলা ও নির্যাতনের শিকার হন। তারা তার নামে বিভিন্ন মামলা দেয় ঐ সময়। ১/১১(ওয়ান এলিভেন) এর সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রী দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন।

নেত্রীর মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেন, এক পর্যায়ে পুলিশ ও যৌথবাহিনীর গুলি ও টিয়ারসেলের আঘাতে আহত হন। অতপর গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। তখন তার সামনেই পুলিশ ও যৌথবাহিনীর ছোড়া গুলি এক রিকশা চালকের মাথায় লাগে বিশ্ববিদ্যালয়ে এবং সে সাথে সাথে মারা যায়।

বিএনপি ও শিবিরের সন্ত্রাসীরা ২০১৮ সালের ৪ আগস্ট ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনে অনুপ্রবেশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে হামলা চালালে প্রতিরোধ করেন। প্রতিরোধ করতে গিয়ে আহত হন এ নেতা মো. তাজমহল হীরক।

মো. তাজমহল হীরক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস (মাস্টার্স) সম্পন্ন করেন।

নাজমুল/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ