শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৯

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৯

বিশুদ্ধ পানি ও সুস্থ জীবন-ডাঃ মোঃ রাশীদ মুজাহিদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

জীবনের জন্য পানি অপরিহার্য। পানি ছাড়া আমাদের একটি দিনও চলতে পারে না,তবে সে পানি হতে হবে বিশুদ্ধ। এক ধরনের খাবারের বিকল্প হিসেবে আমরা অন্য রকম খাবার খেয়ে থাকি,কিন্তু পানির বিকল্প হতে পারে শুধু পানিই। নিজেদের সুস্থতা ও পরবর্তী প্রজন্মের সুস্থতা এর সাথে জড়িত।

আমরা জানি আমাদের শরীরের ৭৫ শতাংশই পানি।শরীরে প্রতিটি কোষ গঠনে পানির ভূমিকা অপরিসীম। রক্তের ৮০ ভাগের বেশিই পানি, মস্তিষ্ক আর ফুসফুসেও ৯০ ভাগের বেশিই পানির উপস্থিতি।

পিপাসা পেলেই যে প্রচুর পানি পান করতে হবে এটা ঠিক নয়।প্রতিদিন নির্দিষ্ট বিরতিতে অল্প অল্প করে পানি পান করতে হবে।
একজন সুস্থ মানুষের প্রতিদিন গড়ে ৩-৪ লিটার বা ৮-৯ গ্লাস পানি পান করা উচিত,যারা বাইরে রোদে কাজ করে তাদের আরেকটু বেশি পান করা উচিত শরীরের চাহিদা অনুযায়ী।

এ ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে-
দাঁড়িয়ে পানি পান না করে বসে পান করা উচিত,
একবারে অনেক বেশি পানি পান না করে অল্প অল্প করে পান করতে হবে,
সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস পানি পানের অভ্যাস গড়ে তুলতে হবে,
ঘুমাতে যাওয়ার আগেও ১ গ্লাস পানি পান করা,
কর্মক্ষেত্রে বা পড়ার টেবিলে হাতের কাছে পানির বোতল রাখতে হবে,
ঘরের বাইরে রোদে গেলে সাথে পানি রাখতে হবে,
যারা রোদে শারীরিক পরিশ্রমের কাজ করেন ঘেমে গেলেই চট করে ওর স্যালাইন খাওয়া যাবে না- অনর্থক বা অতিরিক্ত স্যালাইন খাওয়া কিডনি ও মস্তিষ্কের ক্ষতির সাথে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে,
শরীর, মন ও ত্বককে সতেজ রাখতে এবং কর্মক্ষমতা ধরে রাখতে বিশুদ্ধ পানির বিকল্প নেই। ওজন কমানো এবং ক্যান্সার প্রতিরোধেও পানির ভূমিকা আছে।গরমে পর্যাপ্ত পানি পান না করার কারনে মাথা ব্যথা,বমি বমি ভাব,পেট ব্যথা,ত্বক ও জিহ্বা শুকিয়ে যাওয়া,গ্যাস্ট্রিক,বদহজম,পায়খানা কষা হয়ে যাওয়া এসব সমস্যা দেখা দেয়।
এই পানিই আবার যখন দূষিত হয়ে পড়ে তখন তা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।দূষিত পানি পান করে প্রতি বছর ডায়রিয়া,কলেরা,আমাশয়, টাইফয়েড, জন্ডিস(হেপাটাইটিস) এ অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন।মাত্রাতিরিক্ত আর্সেনিক পানিতে আরেকটি বিষ হিসেবে গণ্য।পানি দূষণের জন্য আমাদের অবহেলা দায়ী।দীর্ঘদিন ধরে আমরা আমাদের সুপেয় পানির উৎসগুলোকে ধ্বংস করে ফেলেছি।এভাবে চলতে থাকলে প্রাকৃতিকভাবে সুপেয় পানি পাওয়াটা অসম্ভব হয়ে যাবে।

বিপুল জনসংখ্যার এই দেশে প্রত্যেকটি নাগরিকের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার সরকারের একার পক্ষে তা নেয়া সম্ভব হচ্ছে না।তাই ব্যক্তি পর্যায় থেকে আমাদের এ ব্যাপারে উদ্দ্যোগ নিতে হবে।এখনই যদি আমরা ব্যাপক আকারে সচেতনতা তৈরি করতে না পারি তাহলে আমরা. ভবিষ্যৎ প্রজন্মকে এক বিরাট বিপদের মধ্যে ফেলে যাবো- যেখান থেকে বের হয়ে আসাটা হবে খুব কঠিন।কেননা সুস্থভাবে বেঁঁচে থাকতে হলে বিশুদ্ধ পানি পান এবং ব্যবহার নিশ্চিত করতেই হবে।

লেখকঃ ডাঃ মোঃ রাশীদ মুজাহিদ(এম.বি.বি.এস)
এক্সিকিউটিভ
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ