বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৫৮

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৫৮

নল‌ছি‌টি‌তে চেতনা নাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মোঃ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের ৪ সদস্যকে চেতনা নাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে উপজেলার মালিপুর গ্রামের আলি আজগর তালুকদারের বাড়িতে লুটপাটের এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত‌্যক্ষদর্শীরা ও স্বজনরা জানান, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আলি আজগরের পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় আলি আজগর (৪২), তার স্ত্রী রোকসানা বেগম (৩২), মেয়ে মুনিয়া (১৫) ও মারিয়াকে (১০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সর্বস্ব হারিয়ে এখন আর্তনাদ করছে ওই পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনা নাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। মুনিয়া ও মারিয়া নামে গুরুতর অসুস্থ দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ