শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৪

ববি’র হলে হামলার ঘটনায় নতুন করে ৪২জনের বিরুদ্ধে মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি হলে হামলার ঘটনায় ৪২ জনকে আসামী করে নতুন একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় এর আগেও দুটি মামলায় বিশ্ববিদ্যালয়ের ২৪ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামী করা হয়। নতুন মামলায় আসামী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের নাম যুক্ত করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল। তিনি বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুয়ীদুর রহমান বাকি বাদি হয়ে মামলাটি করেছেন’। এই পুলিশ কর্মকর্তা  আরো বলেন, ‘ঐ ঘটনায় এপর্যন্ত সব মিলিয়ে ৩ টি মামলা রুজু হয়েছে। আমরা সবগুলো মামলাই তদন্ত করছি। তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে ‘।

 

নতুন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসামী হিসেবে আছে – তানজিদ মঞ্জু (ইংরেজি), আল মোবাশ্বের রিদম (গণিত), অমিত হাসান রক্তিম (আইন), আবিদ হাসান (গণিত),মাহমুদুল হাসান তমাল (আইন), আল সামাদ শান্ত (ভূতত্ত্ব ও খনিবিদ্যা), শরিফুল ইসলাম(হিসাব বিজ্ঞান) , খালিদ হাসান রুমি(ভূতত্ত্ব ও খনিবিদ্যা), মজিবুল ইসলাম অলি (মার্কেটিং) , শিহাব উদ্দিন রিফাত (ইংরেজি) , মোঃ রায়হান ইসলাম(গণিত), শরিফুল ইসলাম নিলয়(সমাজবিজ্ঞান) , নাহিদ রাফিন (রসায়ন), সরোয়ার আহমেদ সাইফ (অর্থনীতি) , মাসুম রানা(মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান), শেখ তুষার ইমরান(বাংলা), আব্দুল্লাহ আল নোমান(ব্যবস্থাপনা), ফারদিন খান (ইতিহাস ও সভ্যতা)।

অন্য আসামীরা হলেন, রাকিবুল হাসান(বাংলা), ইব্রাহিম সিকদার শাওন (হিসাববিজ্ঞান) , রুহুল আমীন (গণিত), ইব্রাহিম খলিল (আইন), মুশফিকুর রহমান সজল (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আহমেদ মেহেদী (অর্থনীতি) , রাকিব হোসেন (বাংলা), আহনাফ তাহমিদ (অর্থনীতি) , হাসিব রায়হান মুন্না(ফিন্যান্স এন্ড ব্যাংকিং), মাহির শাহরিয়ার(মার্কেটিং) , সোহান হাসান(হিসাবিজ্ঞান), সাইমন মোস্তফা ইমন(ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আলবির ইসলাম(ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আবিদ আনোয়ার রিদয় (হিসাববিজ্ঞান) , তাজ ইসলাম(হিসাববিজ্ঞান) , তুজাম্মেল হক শিমুল (উদ্ভিদবিজ্ঞান), ইভান ইব্রাহিম (ইংরেজি), সাদমান সাবাব, কাওছার আহমেদ শাহীন (পদার্থবিজ্ঞান)।

এছাড়া বহিরাগত হিসেবে আসামী করা হয়েছে নগরীর ১২ নং ওয়ার্ড নিবাসী শেখ দোদুল,নথুল্লাবাদ এলাকার মাসুদ রানা বাবু,বৈদ্যপাড়া এলাকার এনামুছ জাহান ইফতি, তাজিম ইসলাম জিম ও মেহেরাব জয়।উল্লেখ্য,গত ৫ই আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা ও বঙ্গবন্ধু হলে হেলমেট ও মাক্স পরিহিত দুর্বৃত্তরা প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ