মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:০৩

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:০৩

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ
এইচ এম মাহমুদ হাসান: শুধু জিপিএ ৫-ই নয়; ভালো মানুষ হওয়াও হোক সব শিক্ষার্থীর লক্ষ্য’ শীর্ষক আলোচনা সভা ও এসএসসি/সমমান-২০২৩ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উত্তরা পাবলিক লাইব্রেরি।
মঙ্গলবার বিকালে উত্তরা ক্লাব লিমিটেড লোটাস লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
 প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মামস্-এম এ আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল।
অনুষ্ঠানে সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও  শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  শাহনওয়াজ দিলরুবা খান।
বিশেষ অতিথি হিসেবে  ছিলেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড(ডেসকো) এর মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মোঃ এনামুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: জুলকার নায়ন এবং মার্ন স্টিল স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আব্দুর রহিম।
উত্তরা পাবলিক লাইব্ররির প্রধান উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা পাবলিক লাইব্রেরির কালচারাল ক্লাবের আহ্বায়ক মোঃ আশরাফ উল আলম সবুজ।
কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী সামীহা খান, উত্তরা হাইস্কুল শিক্ষার্থী সাজেদুর রহমান ফিয়াদ ও মাষ্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের নাহিদ রায়হান বক্তব্য রাখেন।
অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মিনারা সুলতানা ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরিফুল ইসলাম খান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মিলন।
উত্তরা পাবলিক লাইব্রেরি  সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিভিন্ন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ