শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৬

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৬

সংঘাত এড়াতে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন; আল্লামা আবদুল হক আজাদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা আবদুল হক আজাদ বলেছেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন কোন কালেই সুষ্ঠু হয়নি। বিগত জাতীয় নির্বাচন তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ক্ষমতাসীন দু দলই তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও ক্ষমতায় যাওয়ার পরপরই নিজেদের স্বার্থে তা বাতিল করেছিল। আর বর্তমান সরকার রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছে।

অতএব, দেশের এই সংকটময় মুহূর্তে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে পীরসাহেব চরমোনাই যে জাতীয় সরকারের ফর্মুলা দিয়েছে তা মেনে নিয়ে সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে ।

বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণ্যোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ-বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে তিনি উপর্যুক্ত কথা বলেন।

২৮ আগস্ট সোমবার দুপুর ২ টায় আইবিএ জেলা মিলনায়তন চত্বরে জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ রবিউল হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ মুজাহিদ এর সঞ্চালনায় ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান বক্তা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল বশর আজীজী বলেন,
ইসলামী ছাত্র আন্দোলন একটি আর্দশ ছাত্র সংগঠন । ন্যায়,ইনসাফ ও সুশাসনের সমাজ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহিংস ও সন্ত্রাসের রাজনীতির পরিবর্তে জনহিতকর ও জনবান্ধব ছাত্র রাজনীতির প্রবর্তন করতে বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন , ” বাংলাদেশের মানুষ ভোটের ও ভাতের অধিকার হারিয়েছে। মানুষের অধিকার আদায়ে জাতির এই সংকটময় সময়ে সবার দাবী একটাই তা হল জাতীয় সরকার ।
আওয়ামীলীগের শীর্ষ নেতারা দৃঢ়চিত্তে বলেন যে, দেশের ৭০% লোক তাদেরকে ভোট দিবে। তাহলে জাতীয় সরকারের অধিনে নির্বাচনে তাদের ভয় কিসের? বাস্তবতা হল,এই সরকার দেশের মানুষের অন্তর জয় করতে পারেন নি। এই কারণে তত্ত্বাবধায় অথবা জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

এ অবস্থা থেকে স্থায়ী সমাধান পেতে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান‌।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম এর সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, মুহাম্মদ ইউনুস আলী, জেলা সভাপতি মাওলানা আ.ন .ম. মামুনুর রশিদ,সেক্রেটারী প্রভাষক শফিকুল ইসলাম শফিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, জাতীয় শিক্ষক ফোরাম,বগুড়া জেলা সেক্রেটারী
,প্রভাষক শাহজাহান আলী খান,ছাত্র আন্দোলন বগুড়া জেলা সহ সভাপতি সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ