শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৪

শিক্ষকরা যেন এই অবৈধ সরকারের সিঁড়ি হিসেবে ব্যবহার না হয়; মুফতি ফয়জুল করিম 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, শিক্ষকরা যেন এই অবৈধ সরকারের সিঁড়ি হিসেবে ব্যবহার না হয়। সরকারের সকল অন্যায়ের প্রতিবাদে শিক্ষকদের মাঠে-ময়দানে সোচ্চার ভুমিকা পালন করতে হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার আমাদেরকে তাই করতে হবে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আসতে দেয়া যাবে না। তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য দেশ, ইসলাম ও জনগণের জন্যই একটি বিকল্প সরকার প্রয়োজন। জনগণের সরকার প্রয়োজন।

 

তিনি আরও বলেন, আল্লাহতাআলা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ইসলামের দাওয়াতের শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

 

গতকাল বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত “জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, ক্বারী দিদারুল মাওলা, উপাধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন, প্রিন্সিপাল ওমর ফারুক, প্রিন্সিপাল মাওলানা ওয়ালী উল্লাহ, জয়েন্ট সেক্রেটারী ইশতিয়াক মুহাম্মদ আল আমীনসহ অন্যন্যা দায়িত্বশীলবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির পরিবর্তনের মাধ্যমে জাতির পরিবর্তন হয়। কোন শিশু জন্মগ্রহণ করার পর যে পরিবেশে বড় সে সেই আদর্শ গ্রহণ করে। এজন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে মুসলিম শিশুদের বেড়ে উঠতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে যেন তারা ভিন্ন আদর্শে গড়ে উঠতে না পারে। শিক্ষকদের আরও নৈতিক হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ