শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

‘ভোলার গ্যাস প্রত্যেক ঘরে সরবরাহ নিশ্চিত করতে হবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমিন, ভোলা প্রতিনিধি: আজ শনিবার ২৬  আগস্ট  সকাল এগারোটায় ভোলা প্রেসক্লাবে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মোবাশ্বির-উল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম বাহাউদ্দীন এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোলার গ্যাস ভোলার প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত, ভোলা সহ দক্ষিণাঞ্চলে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো আন্দোলনের লক্ষ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভার আয়োজন করে “ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন” এসময় সংগঠনে আহ্বায়ক মোবাশ্বির-উল হক চৌধুরী দক্ষিনাঞ্চলের ৯ টি জেলার সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ১লা সেপ্টেম্বর থেকে গণস্বাক্ষর কর্সূচির ঘোষণা করেন। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে পথসভার বাস্তবায়ন করার জন্য আহবান জানান এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এসময় বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয়
মোবাশ্বির-উল হক চৌধুরী,
দৈনিক আজকের ভোলার সম্পাদক জনাব শওকত হোসেন,ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা মুসলিম হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিবি) ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ।

 

বক্তারা বলেন, ভোলার গ্যাস ভোলার প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করতে হবে। ভোলা সহ দক্ষিণাঞ্চলে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলতে হবে। ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ করতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো আন্দোলনের লক্ষ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা রাখতে হবে। ভোলার সকল রাজনৈতিক দল এবং ভোলার সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

সভা সমাপ্তির পূর্বে “ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির” সভাপতি ও “ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলনের” কেন্দ্রীয় আহ্বায়ক মোবাশ্বির উল হক চৌধুরী ভোলা জেলা কমিটির আহবায়ক জনাব সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হিসেবে এইচ এম বাহাউদ্দীনের নাম ঘোষণা করেন। পরবর্তী সভায় এই কমিটির পূর্ণ কমিটির রূপরেখা ঘোষণা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা বদ্বীপ ফোরাম ছাত্র কল্যাণ সংসদ এর আহবায়ক মোহাম্মদ রাহিম ইসলাম, গন-অধিকার পরিষদ এর প্রতিনিধি মোঃ শাহিনুজ্জামান, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা সভাপতি মোঃ নেওয়াজ শরীফ এবং সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ