শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০০

শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা ব্যবস্থা ও ক্যাম্পাস নিশ্চিত করতে হবে; নুরুল করিম আকরাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

নাদের চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেল চারটায় ফেনী শহরের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালী সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি এইচ এম. নুরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন,স্বাধীন বাংলাদেশে অবৈধ ক্ষমতাসীন সরকার দুর্নীতিতে অকুণ্ঠ নিমজ্জিত, বাংলার মানুষ এই জালেম সরকারের কাছে নিরাপদ নয়। বাংলার মানুষ আজ খাদ্যের অধিকার থেকে বঞ্চিত, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, এদেশের নারী ও শিশু কেউ নিরাপদ নয়। এসময় তিনি আরও বলেন বর্তমান সময় বিদ্যমান জাতীয় সংকট হলো একটি নিরপেক্ষ নির্বাচন । আগামী দ্বাদশ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে এবং PR পদ্ধতি প্রবর্তন করতে হবে। আর দিনের ভোট রাতে করতে দেয়া হবেনা, অনতিবিলম্বে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন ও এই ব্যর্থ অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। এ অবস্থা থেকে স্থায়ী সমাধান পেতে হলে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান‌।

 

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম প্রধান বক্তা তার বক্তব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহ. এর স্মরণ করে দেশের ছাত্র সমাজের প্রতি ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিবাদন জানান। এসময় তিনি দেশের ছাত্র সমাজকে ইসলামী আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে একত্রিত হওয়ার আহ্বান জানান।

 

উক্ত সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরি, সহ প্রচার সম্পাদক মুফতি হাবিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মুজাহিদ কমিটির ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুফতি সালাউদ্দিন আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মুফতি আতাউল্লাহ কবির ভূঁইয়া, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবু রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি এইচ এম. আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বিপ্লবী, দাওয়াহ সম্পাদক মিনার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা ও দফতর সম্পাদক আরাফাত হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক নাদের চৌধুরী, কওমি মাদ্রাসা সম্পাদক ওমর ফারুক শামীম, আলিয়া মাদ্রাসা সম্পাদক ওমর ফারুক, স্কুল ও কলেজ সম্পাদক মীর হোসেন হৃদয়, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন রিফাদ, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ আশিক সহ বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ