শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৮

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৮

সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে; ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ডিমের বাজার সিন্ডিকেট করে অস্থির করে তোলার মধ্যেই পেঁয়াজে নতুন করে সিন্ডিকেট করে বাজার গরম করা হয়েছে। ভারতে শুল্ক আরোপের খবরে দেশের বাজারে রাতারাতি সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতেই ব্যবসায়ীয়ের পকেট বিশাল অঙ্ক ১৮ কোটির টাকার উপরে। এভাবেই জনগণকে শোষণ করছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা। সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে।

 

মঙ্গলবার  এক বিবৃতিতে মহাসচিব বলেন, ভারতে ৪০% শুল্ক আরোপ করবে কেবলমাত্র এই সংবাদের কারণেই ব্যবসায়ী সিন্ডেকেট জনগণের ১৮ কোটি টাকা লুটপাট করেছে। আমদানির পেঁয়াজ আসার আগেই বাংলাদেশের বাজারে বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত দুই দিনে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে গড়ে সাড়ে ১২ টাকা। দৈনিক চাহিদার হিসাবে এই সময়ে সাধারণ মানুষকে বাড়তি ব্যয় করতে হয়েছে প্রায় ১৮ কোটি ১৮ লাখ টাকা।
ডিম সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, সর্বত্র সিন্ডিকেট আর সিন্ডিকেট। রাজনৈতিক সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট। বাজারে কৃত্রিম এ সঙ্কটের পেছনে কলকাটি নাড়ছে ‘সিন্ডিকেট চক্র’।

 

তিনি বলেন, বর্তমান সংসদে আওয়ামী লীগের মহাজোটের একশত চুয়াত্তর জন সংসদ সদস্য ব্যবসায়ী। বাজারে সিন্ডিকেট পাকাপোক্ত করতেই কতিপয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা সম্প্রতি এক সভায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে বুর্জোয়া ব্যবসায়ীরা। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূলের উর্ধ্বগতি জনগণের জীবন-যাত্রা দুর্বিষহ করে তুলেছে। তারা ব্যবসায়ী সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। শেখ হাসিনা সরকার কথিত ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনায় পৃষ্ঠপোষকতা করার কারণে সম্প্রতি ব্যবসায়ীরা যে কোনভাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে মরিয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ