সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৬

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৬

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেনো: টাঙ্গাইলে পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বর্তমান সরকার যদি বিগত দশ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে তাহলে জাতীয়  সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় পায় কেনো।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়  সরকারের দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির। অতীতে আপনাদেরও তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল। আমরা চাই  জাতীয় সরকারের অধীনে নির্বাচন। তাহলে জাতীয় সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন। জাতীয়  সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটাকে আপনারা হুমকির মুখে ফেলবেন না।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ভোটের হিসাবে ইসলামী  আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ  একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে।’

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি ছিলেন– ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ