সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৬

সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৬

নগরীর অস্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষ রোপনের বিকল্প নেই-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহাকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিশ্বব্যাপী জলবায়ূ পরিবর্তন রোধে এবং ঢাকা সিটির অস্বাভাবিক তাপমাত্র নিয়ন্ত্রণে অধিক পরিমাণ বৃক্ষ রোপন ছাড়া কোন বিকল্প নেই।

পরিবেশের ভারসাম্য রক্ষার একমাত্র উপায় হলো বেশি বেশি গাছ লাগানো, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, গাছ হলো মানুষের বন্ধু, একে অপরের পরিপূরক, গাছ না থাকলে মানুষ বাঁচবে না। অপরিকল্পিত নগরায়ন ও মেগা প্রকল্পের জন্য নগরীতে অক্সিজেন সর্বরাহকারী ও কার্বনডাই অক্সাইড নিঃস্বরণকারী বহু গাছ কেটে ফেলা হয়েছে। সবুজায়ন নষ্ট করা হয়েছে। তাই তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। ইতিমধ্যে আমরা তার বাস্তাবতাও উপলব্দি করেছি। আমাদের দায়িত্ব হলো অক্সিজেন উৎপাদন ও সর্বরাহ নিশ্চিত করা এবং কার্বনডাই অক্সাইড নিঃস্বরণের ব্যবস্থা করা। কিন্তু আমরা করছি তার উল্টো। তাই পরিবেশও আমাদের সাথে শত্রæতা শুরু করে দিয়েছে।

শনিবার সকালে  ১২ আগস্ট’২৩ রাজধানীর গুলশান-১ নম্বর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশান থানা শাখার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, দপ্তর সম্পাদক মুফতী নিজাম উদ্দীন, অর্থ সম্পাদক ডাঃ মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. শওকত আলী হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দীন, সহ-প্রচার সম্পাদক হাফেজ নাজমুল হাসান, নজরুল ইসলাম, মুকাররম প্রমুখ।

তিনি আরো বলেন, গণমাধ্যমের প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কন্যাকে হিট অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তাকে নিয়োগ দেয়ার পর তাপমাত্রা আরো বেড়ে গেছে! তাহলে লাভ হলো কি? হিট অফিসার যদি তাপমাত্র নিয়ন্ত্রণই করতে না পারে, তাহলে নাগরবাসীরর টেক্সের টাকায় উচ্চ বেতনে তাকে রেখে লাভ কি? বরং তাকে বাদ দিয়ে কৃষক-লেবার নিয়োগ দিয়ে প্রতিটি আইল্যান্ডে, রাস্তার পাশে খালি জায়গায়, পরিত্যক্ত ও খোলা জায়গায়, পার্ক ও খেলার মাঠের আশপাশে বৃক্ষ রোপন করতে হবে। অন্যথায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যয় দেখা দিবে। এ বিপর্যয় থেকে আমরা কেউ রক্ষা পাবো না।
আজ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নগরীর প্রতিটি থানা শাখায় বৃক্ষ রোপন ও গাছের ছাড়া বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ