শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৩

সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ! গ্রেফতার ৬

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামে অবস্থিত চাঁদেরহাট নামের এক বিনোদনকেন্দ্রের পাশের বনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল দিবাগত রাত একটার দিকে সখীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। এতে সাতজনকে আসামি করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন বুলবুল আহমেদ (২৪), লাবু মিয়া (২৬), মোহাম্মদ বাবুল (৩০), আসিফ হোসেন (২৩), শফিক আহমেদ (২৫) ও মোজাম্মেল হক (৩০)। তাঁদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল বিকেলে সখীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই দম্পতি উপজেলার নয়াকচুয়া গ্রামে অবস্থিত চাঁদেরহাট নামের একটি বিনোদনকেন্দ্রে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তাঁরা বিনোদনকেন্দ্র থেকে মূল ফটকে বেরিয়ে আসেন।

এ সময় আসামিরা তাঁদের প্রেমিক-প্রেমিকা হিসেবে সন্দেহ করে পাশের একটি গজারি বনে ধরে নিয়ে যান। সেখানে আসামিরা তাঁদের প্রথমে মারধর করেন। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে সাতজন ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করলে রাতেই এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে ছয়জনকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই দম্পতি থানায় এসে ধর্ষণের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই ওই গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধর্ষণের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের আজ শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ