শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগের নৈরাজ্য রুখে দিতে হবে: মাওলানা মীর আহমদ মীরু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

যাত্রাবাড়ী বড় মাদ্রাসার জালালাইন জামাতের মেধাবী শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমকে গত ২৮ জুলাই শুক্রবার বাইতুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গনে ছাত্রলীগ যুবলীগের শান্তি সমাবেশে হত্যার প্রতিবাদে আজ ০৪ আগষ্ট’২৩ইং রোজ শুক্রবার বাদ আসর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক মিজান ময়দান থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আহমদ ফোরকান-এর সঞ্চালনায় সভাপতি এইচ এম. নুরুজ্জামান সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমদ মীরু।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে রেজাউল করীমের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রেজাউল হত্যাকান্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো কাউকেই গ্রেফতার না করে শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগকে মানুষ খুন করার বৈধতা দিচ্ছে। শীঘ্রই খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় না আনলে গোটা বাংলাদেশের ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

বিশেষ অতিথি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক হাফেজ রেজাউল এর শোকসন্তপ্ত পরিবার এবং তার মাদরাসার ব্যথিত সাথী-সঙ্গীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের কাছে যথাযথ ক্ষতিপুরণ দাবী করেন।

ফেনী জেলা সভাপতি এইচ এম. নুরুজ্জামান বলেন; বর্তমান আওয়ামী সরকারের কাছে কেউ নিরাপদ নয় রেজাউল হত্যার মাধ্যমে এটি স্পষ্ট। একজন অসুস্থ শিক্ষার্থী যে কিনা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তাকে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এটাই প্রমাণ করলো তাদের হাতে এই দেশের শাসনভার আর বেশিদিন টেকসই হবে না। রেজাউল হত্যায় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনাই হবে শুভ বুদ্ধির পরিচয়।

এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুফতি সালাউদ্দিন আইয়ুবী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ কবীর ভুঁইয়া, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম. আবু রায়হান, ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি এইচ এম. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিক বিপ্লবী, প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক মিনার হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক নাদের চৌধুরী, কওমী মাদরাসা সম্পাদক ওমর ফারুক শামীম, স্কুল ও কলেজ সম্পাদক মীর হোসাইন হৃদয়, কার্যনিবাহী সদস্য আবু সাঈদ আশিক সহ থানা শাখার নেতৃবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ