শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৬

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৬

তাড়াশে কয়লা খনির সন্ধান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এইচ এম মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের নামা সিলেট গ্রামে কয়লা খুনির সন্ধান পাওয়া গেছে।

ক্ষুদ্র সেচ যন্ত্রের পাইপ বোরিং করতে গিয়ে উঠে আ‌সে কয়লা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় এবং উত্তোলিত কয়লা যে যার মতো খুঁটে বাড়িতে নিয়ে যায় মনের আনন্দে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তালম ইউনিয়নের নামা সিলোট গ্রামের বাসিন্দা মো. শিহাব উদ্দিন বিএডিসি থেকে একটি ক্ষুদ্র সেচের অনুমোদন পান। শনিবার সকালে পার্শ্ববর্তী কর্ণঘোষ গ্রামের বোরিং মিস্ত্রি মো. সাইফুল ইমলামের সহায়তায় ওই ক্ষুদ্র সেচের বোরিং করতে থাকা অবস্থায় ১২০ ফুট গভীরে পাইপ দিয়ে খনন করার সময় প্রথমে লালচে বালি ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথর উঠার পরপরই উঠে আসে কয়লা। মো. শিহাব উদ্দিন বলেন, প্রথমে নরম কয়লা ও পরে মচমচে কয়লা উঠতে থাকার পর, তারা আর নিচে খনন করতে পারেননি। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রকারের কয়লাও তিনি দেখান। পরবর্তী‌তে সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যান বীব মু‌ক্তি‌যোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, দিনাজপুরে কয়লার খনির সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলে কয়লার অস্তিত্ব থাকা অস্বাভিক নয়। তবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। ঘটনাস্থলে খুব দ্রুতই তি‌নি একটি বিশেষজ্ঞ টিম পাঠাবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ