শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২২

এবার ডেনমার্কে কোরআন পো*ড়ানো: ইরাকে ব্যাপক বিক্ষোভ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। প্রায় এক হাজার বিক্ষোভকারী রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে প্রবেশ করার চেষ্টা চালায়। শুক্রবার ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থী একটি গ্রুপের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকিরা এই বিক্ষোভ প্রদর্শন করে।

জাজিরার মোহাম্মদ আবদেল ওয়াহেদ জানান, ‘শত শত ক্রুদ্ধ বিক্ষোভকারী এসেছে। তারা এখানে বিক্ষোভ করেছে। বাগদাদ এবং অন্যান্য এলাকা থেকেও এসে তারা বিক্ষোভ করেছে।’

বিক্ষোভকারীরা প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের পক্ষে স্লোগান দেয়।

ডেনমার্কের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, উগ্র জাতীয়তাবাদী গ্রুপ দানস্ক প্যাট্রিয়াট পার্টি কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপি এবং ইরাকি পতাকা পোড়ায়। ওই ঘটনা তারা ফেসবুকে সরাসরি প্রচারও করে।

ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকেক রাসমুসেন এই ঘটনার নিন্দা করে একে গুটিকতেক লোকের ‘মূর্খতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জাতীয় সম্প্রচার ডিআরকে বলেন : ‘অন্যদের ধর্মের প্রতি অপমান করার একটি লজ্জাজনক কাজ এটি।’

ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকেক রাসমুসেন এই ঘটনার নিন্দা করে একে গুটিকতেক লোকের ‘মূর্খতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জাতীয় সম্প্রচার ডিআরকে বলেন : ‘অন্যদের ধর্মের প্রতি অপমান করার একটি লজ্জাজনক কাজ এটি।’

তিনি বলেন, ‘এটি কোরআন এবং অন্যান্য ধর্মীয় প্রতীক পোড়ানোর ক্ষেত্রেও প্রযোজ্য। এতে উসকানি ও বিভাজন সৃষ্টি ছাড়া আর কিছুই হয় না।’

তবে তিনি উল্লেখ করেন যে ডেনমার্কে কোরআন পোড়ানো কোনো অপরাধ নয়।

এর দুই দিন আগে সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইরাকিরা বাগদাদে সুইডিশ দূতাবাসে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। এছাড়া ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূততে অবাঞ্ছিত ঘোষণা করে।

সূত্র : আল জাজিরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ