শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১২

ঝালকাঠি’র সিটিপার্ক সড়কে পরিবেশ প্রেমীদের কৃষ্ণচূড়া গাছের চারা রোপন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
ঝালকাঠিতে সৌন্দর্য বর্ধণে পরিবেশ প্রেমীদের উদ্যোগে পৌর শহরে বিভিন্ন সড়কে বুধবার থেকে লাগানো হচ্ছে শতাধিক কৃষ্ণচূড়ার গাছ। সঙ্গে আছে অন্য ফুল গাছ সহ ঔষধি গাছ। ওই দিন (বুধবার) সিটিপার্ক সড়কে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর হুমায়ুন কবীর সাগর, ও কৃষ্ণচূড়া গাছ রোপনের উদ্যোক্ততা সমাজসেবী হাসান মাহমুদ।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী শাহজাহান মল্লিক, কাওছার হোসেন মায়েজ, কাজী মারুফ ইরান, মোস্তাফিজুর রহমান রিংকু, শাকিল হাওলাদার রনি, মেহেদী হাসান অনিম, আবির হোসেন রানা, শফিক রুবেল, সাব্বির হোসেন রানা, শেখ মিলন, ইলিয়াস, উজ্জল , রাকিব, বিথী শর্মা, সুমাইয়া সেতু প্রমুখ।

গাছ রোপনের এক পর্যায় আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘অনেক গাছ বিলুপ্ত হচ্ছে। কৃষ্ণচূড়া গাছ নেই বললেই চলে। ঝালকাঠিতে সৌন্দর্য বর্ধণে হাসান মাহমুদের এই উদ্যোগকে সম্মান জানাই। শহরের নানান সড়কে এই কৃষ্ণচূড়া গাছ রোপন করা সহ পরিচর্যা করা হবে। আশাকরি ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ শহরে বসবাস করতে পারবে। শুধু গাছ লাগিয়েই শেষ নয়। এই গাছগুলো যাতে গরু-ছাগল নষ্ট না করে, নিরাপদে বেড়ে ওঠে এ জন্য লাগানো হচ্ছে বাঁশের তৈরি ঝুপড়ি (হুপি)। এছাড়াও নিয়মিত পরিচর্যা করা হবে।

উদ্যোক্তা হাসান মাহমুদ জানান, মানুষের উদাসীনতার কারণে অনেক ধরনের দেশজ, ঔষধি ও স্থানীয় জাতের ফুলের গাছ হারিয়ে যাচ্ছে। এই জাতের গাছ লাগানোতে মানুষকে উদ্বুদ্ধ করা, গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ফুলে ফুলে শহরকে সাজিয়ে তুলতেই এই গাছ লাগানোর আয়োজন। শহরের ভেতর দিয়ে চলে যাওয়া প্রেসক্লাব হতে শহীদ মিনার পর্যন্ত সিটি পার্ক সড়ক, পৌরসভা সম্মুখ থেকে পৌর খেয়াঘাট এর বদ্ধভূমি পর্যন্ত, উদ্বোধন স্কুল সড়ক সহ এমন কিছু সড়কে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে কৃষ্ণচূড়া গাছ রোপন করা হবে। আগামীতে কৃষ্ণচূড়া সহ আরো কিছু গাছ যেমন তাল, কাঁঠাল, নারকেল, কৃষ্ণচূড়া, শিমুল, অর্জুন, বহেড়া, হরীতকী, নিম ও আমলকী এসব বিভিন্ন সংগঠনের উদ্যোগে রোপন করা হবে। তিনি আরো বলেন, এই উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃদজ্ঞতা প্রকাশ করি। আমরা যখন থাকব না। গাছে গাছে ফুল ফুটবে। শহর ফুলে ফুলে ভরে উঠবে। তখন মানুষ হয়তো আমাদের কথা মনে করবে।’

সেচ্ছাসেবি সাব্বির হোসেন বলেন, গতবছর ব্রজনিরোধক হিসেবে প্রায় শতাধিক তালগাছ ইতোমধ্যে রোপন সহ শিক্ষার্থীদের মাঝে বিতরণও করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা তাদের বাড়ির আঙ্গিনায় ঐ চারা রোপন করতে পারে। সৌন্দর্যবর্ধনের জন্য পর্যায়ক্রমে লাগানো হবে শতাধিক কৃষ্ণচূড়ার চারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ