বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৭

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৭

‘হিরো আলমের উপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কত দেউলিয়া’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, গতকাল ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কত দেউলিয়া।

আজ এক বিবৃতিতে দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ হিরো আলমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে, বিরোধী দল বিহীন নির্বাচনেও ভোট ডাকাতি করতে হয়।

তিনি বলেন, সরকারের লজ্জা থাকা উচিত, দিনের বেলায় ভোট ডাকাতির নির্বাচন করার ফন্দি করছে। ঢাকা-১৭ আসনে ভোট ডাকাতি হয়েছে, তার একটা রিহার্রসেল বিশ্ববাসী গতকাল দেখেছে। যে নির্বাচনের কোনো তাৎপর্য নাই, যে নির্বাচনে কোনো বিরোধী দল নাই। সেই নির্বাচনে তারা জয় লাভ করতে পারে না। তাদের ভোট কাটতে হয়। একজন প্রার্থীর উপর হামলা ও নাজেহাল করতে হয়। আওয়ামী লীগের দেউলিয়াপনা এই জায়গায় এসে ঠেকেছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন হিরো আলমের সঙ্গে যা যা হয়েছে, এসব কিছু থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রকাশিত। পুলিশ কমিশনার বলেছিলেন ভোট সুষ্ঠু না হলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন। এই নাকে খত আমরা কবে দেখবো। মানুষ ফেসবুকে লেখছে পুলিশ কমিশনারের নাকে খত আমরা দেখতে চাই।

যখন একজন প্রার্থীর ওপর হামলা হয়, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না। ওই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই সরকারের আমলে কোনো মানুষের জান মালের নিরাপত্তা নাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ