শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৯

ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ,১৭ দিনের বিদেশ সফরে মেয়র তাপস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।

মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’

ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ