রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৪১

রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৪১

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহ  মহানগরের জিলা স্কুল রোড জামে মসজিদ মাদরাসার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাহাদী হাসান মৃধা (১০) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।

নিহত মাহদী হাসানের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে। সে ওই মাদসার নাযেরা শ্রেণির ছাত্র ছিল।

জিলা স্কুল মোড় এলাকায় অবস্থিত মাদরাসাটির একাধিক শিক্ষক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিনের মতো গতকাল রাতে ঘুমিয়ে পড়ে। এ সময় মাহাদী ও অপর একজন ছাত্র শৌচাগারে যাওয়ার কথা বলে ছাদে চলে যায়। পরে মাহদী ছাদ থেকে পড়ে যায়। খবর পেয়ে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদসার ভারপ্রাপ্ত মুহতামিম আবদুছ সাত্তার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত যতদূর জানা গেছে, রাতে মাহাদী ও তার একজন সহপাঠী ছাদে যায়। একপর্যায়ে ওই পাশের ছাদের কোনো একটা আলোর উৎস খুঁজতে থাকে দুজন মিলে। ওই সহপাঠী কিছুটা উঁচুতে তুলে  মাহদীকে পাশের ছাদ দেখানোর চেষ্টা করে। এ সময় মাহাদী পড়ে যায়। তবে পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তারা (পুলিশ) মাদসারার সিসি টিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। এখনো এ ব্যপারে কিছু ধারণা করা যাচ্ছে না। নিহত ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ